ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫

মাদারীপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার ঘটকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয় চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের ঘটকচর এলাকায় আসলে ঢাকা থেকে আসা বরিশালগামী গ্রীনভিউ পরিবহনের অপর একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চন্দ্রা পরিবহনের বাসটি খাদে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এ ঘটনায় দুই বাসের চালকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করে হাইওয়ে পুলিশ, থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা বলেন, গ্রীনভিউ পরিবহনের বাসটি একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে চন্দ্রা পরিবহনের বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, আমরা আসার আগেই আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে চন্দ্রা পরিবহনের চালকের অবস্থা গুরুতর। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫

আপডেট সময় ০৩:১৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫