ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

কারফিউ প্রত্যাহার, স্বাভাবিক অবস্থায় ফিরছে নেপাল

দেশজুড়ে জারি করা কারফিউ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে নেপাল সরকার। সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরদিনই এ সিদ্ধান্ত এলো।

প্রথমে নেপালি সেনাবাহিনী শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি রাখে। তবে এখন নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় শনিবার সকাল থেকেই গণপরিবহন চালু হয়েছে।

রাজধানী কাঠমান্ডু থেকে দেশের বিভিন্ন প্রান্তে দীর্ঘ রুটের বাস চলাচলও শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায়ও কিছু যানবাহন গঙ্গাবু বাস টার্মিনাল থেকে ছেড়ে গেছে। কাঠমান্ডু উপত্যকায় রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল বেড়েছে চোখে পড়ার মতো। শুক্রবার রাতে শিতল নিবাসে এক বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি রাম চন্দ্র পৌডেলের উপস্থিতিতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সুশীলা কার্কি।

সুশীলা কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। তার নেতৃত্বাধীন সরকার আগামী ছয় মাসের মধ্যে নতুন সংসদীয় নির্বাচন আয়োজন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের দায়িত্বে রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নামে দেশটির তরুণ প্রজন্ম। যা এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয়। এ ঘটনায় ব্যাপক হতাহতের পর পদত্যাগ করতে বাধ্য হন অলি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

কারফিউ প্রত্যাহার, স্বাভাবিক অবস্থায় ফিরছে নেপাল

আপডেট সময় ১২:৪০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫