ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

জরুরি বিভাগে নেই ডাক্তার, ওয়ার্ড বয়ের হাতে সেলাই

পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ উঠেছে। জরুরি বিভাগে ডাক্তার না পেয়ে রোগীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। এমনকি গুরুতর আহত রোগীর চিকিৎসাও দিতে হয়েছে ওয়ার্ড বয়কে দিয়ে!

আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের জুগিকাটা গ্রামের ফরহাদ হোসেন স্ত্রী-সন্তান নিয়ে বেড়াতে গিয়েছিলেন বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের লতাপাড়া গ্রামে। এ সময় তার ছেলে মেহেদি হাসান খেলতে গিয়ে কার্তি দিয়ে হাত কেটে ফেলেন।

অবস্থার অবনতি হলে শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে তাকে দ্রুত বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্তু সেখানে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগে কোনো ডাক্তারই নেই! বাধ্য হয়ে কর্তব্যরত ওয়ার্ড বয় শহিদুল ইসলাম শিশুর আঙুলে দুইটি সেলাই দেন। প্রায় ২০ মিনিট পর স্বজনরা সিভিল সার্জনকে বিষয়টি জানালে তড়িঘড়ি করে জরুরি বিভাগের চিকিৎসক ডা. রোমেনা বেগম জনি হাসপাতালে আসেন।

গলা ব্যথায় ভুগে উপজেলার কালিবাড়ি এলাকা থেকে চিকিৎসা নিতে আসেন রঞ্জন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি প্রায় এক ঘণ্টা ধরে হাসপাতালে জরুরি বিভাগে বসে আছি। কিন্তু এখানে কোনো ডাক্তার নেই। জরুরি বিভাগে যদি ডাক্তারই না থাকে, তাহলে আমরা এখানে এসে কী লাভ করলাম? সাধারণ রোগীরা কি এভাবেই কষ্টে অপেক্ষা করবে?

অন্যদিকে সানজানা ইসলাম নামে এক রোগীর অভিভাবক বলেন, আমার ছেলে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করায় দ্রুত জরুরি বিভাগে নিয়ে আসি। এখন প্রায় ৪০ মিনিট হয়ে গেল, কিন্তু কোনো ডাক্তার আসেননি। এমন পরিস্থিতিতে আমরা ভীষণ ভোগান্তিতে পড়েছি।

মমতা নামে আরেকজন রোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি প্রায় ২০ মিনিট ধরে অপেক্ষা করছি। কিন্তু জরুরি বিভাগে কোনো ডাক্তার নেই। রোগীরা চিকিৎসা না পেয়ে একের পর এক ফিরে যাচ্ছে। এটা কেমন স্বাস্থ্যসেবা?

অভিযোগের বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. রোমেনা বেগম জনি বলেন, আমরা মোটেও এমন নই যে রোগীদের সেবা দিচ্ছি না। আমার ছোট বাচ্চা আছে এজন্য আধা ঘণ্টা দেরি হতেই পারে। ইমারজেন্সি রোগী আসলে আমাকে জানানো হয়। আমি ভাবছিলাম যে ডাক্তার আছে। কিন্তু উনিতো আমাকে ইনফর্ম করে যায়নি।

এ বিষয়ে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুল কবীর বলেন, জরুরি বিভাগের ডাক্তার ছিল না এটা আমার জানা নেই। সেই সময় কোন ডাক্তার ডিউটিতে ছিল খোঁজখবর নিয়ে জানানো হবে। তবে ২৪ ঘণ্টা ডাক্তার থাকেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

জরুরি বিভাগে নেই ডাক্তার, ওয়ার্ড বয়ের হাতে সেলাই

আপডেট সময় ১২:০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫