ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

বাড়ি ফিরে দেখেন, সন্তানের মরদেহ পুকুরে ভাসছে

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় তাবাসসুম আক্তার নামের দেড় বছরের এক শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে চানন্দী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাবাসসুম আক্তার ওই গ্রামের সিরাজ মিয়ার বাড়ির মো. রাজুর তৃতীয় মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মেয়েকে দাদির কাছে রেখে তার মা পাশের বাড়িতে যান। তার বাবা রাজু চেয়ারম্যান ঘাটের দোকানে যান। তাবাসসুমকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন খবর পেয়ে দুইজনই ঘরে ফিরে আসেন। কিছুক্ষণ পর তারা ঘরের পাশের পুকুরে তাবাসসুমকে ভাসতে দেখেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর দাদা মো. বাহার উদ্দিন বলেন, শিশুটি খুব হাসিখুশি ছিল। মাত্র দেড় বছরের ফুটফুটে শিশুকে হারিয়ে বাবা-মা ভেঙে পড়েছেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর নিস্তব্ধতা।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই। তাই শিশুর মরদেহ দাফন করা হয়েছে। যেহেতু হাতিয়ার চারপাশে নদী, তাই আমাদের সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করা উচিত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

বাড়ি ফিরে দেখেন, সন্তানের মরদেহ পুকুরে ভাসছে

আপডেট সময় ০৩:১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫