ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

আর্জেন্টিনা জিতলে মেজবানি দেবেন চট্টগ্রামের রোহান

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল ও আর্জেন্টিনা নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনার খবর এখন ফুটবল ভক্তদের মুখে মুখে। আর্জেন্টিনা, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ প্রায় সব দেশেই লাতিন আমেরিকার দুই দেশ নিয়ে বাংলাদেশিদের মাতামাতির খবর প্রচারিত হয়েছে।

এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিল ছিটকে গেলেও ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। আর আজ রোববার ফাইনাল ম্যাচের আগে বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তদের উন্মাদনা নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আর্জেন্টিনার কিছু ভক্তের সঙ্গে কথা বলেছে সংবাদমাধ্যমটি। তাদের মধ্যে একজন হলেন চট্টগ্রামের রোহান আহমেদ। আমদানি-রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত রোহান আল জাজিরাকে বলেছেন, ‘যদি আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করে তাহলে আমি দুটি গরু জবাই করে মেজবান আয়োজন করব।’

কাতারি প্রভাবশালী সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৪ বছর পর পর বিশ্বকাপ এলে ১৭ কোটি জনসংখ্যার বাংলাদেশ আর্জেন্টিনায় পরিণত হয়। বাংলাদেশিরাও আর্জেন্টাইনদের মতো আকাশি-নীল জার্সি পড়েন। যদিও দুই দেশের মধ্যে দূরত্ব কয়েক হাজার কিলোমিটার।

 বিশ্বব্যাপী বাংলাদেশি ফুটবল সমর্থকদের নতুন পরিচিতি

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশিদের আর্জেন্টিনার প্রতি এই সমর্থন কয়েক দশক পুরোনো। কিন্তু এবারের বিশ্বকাপে বিশ্বব্যাপী নতুন করে বাংলাদেশি ফুটবল সমর্থকরা পরিচিতি এবং নজর কেড়েছেন—  ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে মেক্সিকোর বিরুদ্ধে আর্জেন্টিনার গোল দেওয়ার পর বাংলাদেশি ভক্তদের উল্লাশের ভিডিও প্রকাশ করা হয়েছে। ইংলিশ ফুটবল তারকা গ্যারি লিঙ্কার বাংলাদেশি ভক্তদের নিয়ে বিষ্ময় প্রকাশ করেছেন।

বিশেষ করে এবারের বিশ্বকাপে বাংলাদেশিরা সাধারণ আর্জেন্টাইনদের নজর কেড়েছেন এ বিষয়টি বলা হয়েছে আল জাজিরার প্রতিবেদনে। তারা বলেছে, বাংলাদেশকে ভালোবেসে আর্জেন্টিনায় বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে ফেসবুকে একটি গ্রুপ খোলা হয়েছে। সেই গ্রুপটি ২ লাখ মানুষ ফলো করছেন।

এছাড়া আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়োর টুইটের বিষয়টিও উল্লেখ করেছে আল জাজিরা। ওই টুইটে আর্জেন্টাইন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ১৯৭৮ সাল থেকে বাংলাদেশে বন্ধ থাকা আর্জেন্টিনার দূতাবাস পুনরায় চালুর ব্যাপারে কাজ করবেন তিনি।

বাংলাদেশে আর্জেন্টিনার জন্য ভালোবাসা তৈরির ক্ষেত্রে প্রয়াত ফুটবলার দিয়েগো ম্যারাডোনা যে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন সেই বিষয়টিও উল্লেখ করা হয়েছে আল জাজিরার প্রতিবেদনে।

সাংবাদিক সৈয়দ ফাইজ আহমেদ এ ব্যাপারে আল জাজিরাকে বলেছেন, বাংলাদেশের মধ্যে ৮০-র দশকের মাঝামাঝি সময় থেকে ফুটবলের জনপ্রিয়তা বাড়ে। কারণ ওই সময় অনেকেই টিভি কেনেন। ১৯৮৬ সালের বিশ্বকাপ বেশিরভাগ বাংলাদেশি উপভোগ করেন। ওই সময় ম্যারাডোনার খেলা দেখে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা জন্মায় সাধারণ বাংলাদেশিদের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা জিতলে মেজবানি দেবেন চট্টগ্রামের রোহান

আপডেট সময় ০৪:০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২