ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

বেতন পরিশোধের আশ্বাসে সড়ক ছাড়লেন শ্রমিকেরা, যান চলাচল স্বাভাবিক

  • গাজীপুর প্রতিনিধি
  • আপডেট সময় ১১:০৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৬১০ বার পড়া হয়েছে

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন একটি সুতা তৈরি কারখানার শ্রমিকেরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে বেতন পরিশোধের আশ্বাস দিলে এক ঘণ্টা পর আন্দোলন বন্ধ করেন তারা। পরে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা ২০ মিনিটের দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় শিনইউয়েন (বুলবুল নিট) নামে একটি সুতা তৈরি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ব্যস্ততম মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশসহ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে শ্রমিকদের সঙ্গে কথা বলেন।

শ্রমিকেরা জানান, মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার শিনইউয়েন (বুলবুল নিট) নামের কারখানাটিতে কয়েক মাস ধরে শ্রমিকদের বেতন দেয়নি কর্তৃপক্ষ। এ নিয়ে শ্রমিকেরা একাধিকবার কর্তৃপক্ষর সঙ্গে কথা বলতে গেলেও তাদের কাউকেই পাওয়া যাচ্ছে না। চীনা মালিক পরিচালিত ওই কারখানায় কয়েক মাস ধরেই তাদের অনুপস্থিতি থাকায় শ্রমিকদের বকেয়া পরিশোধ হয়নি। যার ফলে আজ বৃহস্পতিবার কাজে যোগদান করতে এসে শ্রমিকেরা বকেয়া বেতন চেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভে যোগদান করেন।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, বেতন পরিশোধের আশ্বাস পেয়ে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেছে। আমরা মালিক পক্ষের সঙ্গেও কথা বলেছি দ্রুত তাদের বেতন পরিশোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

বেতন পরিশোধের আশ্বাসে সড়ক ছাড়লেন শ্রমিকেরা, যান চলাচল স্বাভাবিক

আপডেট সময় ১১:০৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫