ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে গ্রাম আদালতের এজলাস উদ্বোধন, স্বল্প খরচে বিচারসেবা নিশ্চিতের প্রত্যাশা পে-ফিক্সেশনের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু সিন্ডিকেট: জিম্মি সাধারণ কর্মচারীরা শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি কোটালীপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিএডিসিতে এখনো শক্তিশালী আওয়ামী প্রভাব খাটানো বঙ্গ অ্যাগ্রিটেক, নেপথ্যে দুই কর্মকর্তা সোনারগাঁয়ে দোকান দখল ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সেলিম সরকারের বিরুদ্ধে পাঁচ সাংবাদিক হত্যার বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহের সাংবাদিকেরা আশুলিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল দাউদকান্দিতে বন্দুক-কার্তুজ ও গ্রিল কাটারসহ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

সালাম মুর্শেদীর ২২ কোটি টাকার করফাঁকি, ব্যাংক হিসাব জব্দ

সাবেক সংসদ সদস্য ও ফুটবলার আব্দুস সালাম মুর্শেদীর ২২ কোটি টাকার আয়কর ফাঁকি তথ্য উদ্ঘাটন করেছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। ফাঁকি স্বীকার করে এর মধ্যে ৩ কোটি টাকা পরিশোধ করেছেন তিনি। তবে বাকি টাকা পরিশোধ না করায় এরই মধ্যে তার ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সম্প্রতি সালাম মুর্শেদীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে বলে এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

আয়কর গোয়েন্দা সূত্রে জানা যায়, বাফুফের সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। ২০২৪ সালের ১ সেপ্টেম্বর একটি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন বিতর্কিত এই ব্যবসায়ী। অভিযোগের ভিত্তিতে খুলনা-৪ থেকে নির্বাচিত সালাম মুর্শেদীর আয়কর ফাঁকি তদন্ত শুরু করে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। ব্যাংকের তথ্য, আয়কর সংক্রান্ত নথি যাচাই শেষে প্রায় ২২ কোটি টাকার আয়কর ফাঁকি উদ্ঘাটন করেন গোয়েন্দা কর্মকর্তারা। পরে এই করদাতা ফাঁকি স্বীকার করে ফাঁকি দেওয়া ২২ কোটি টাকার মধ্যে ৩ কোটি টাকা পরিশোধ করেন। বাকি থাকা কর পরিশোধ করার অঙ্গীকার করেও তিনি পরিশোধ করেননি। এরই পরিপ্রেক্ষিতে সালাম মুর্শেদীর ব্যাংক হিসাব জব্দ (ফ্রিজ) করা হয়েছে।
সূত্র আরো জানায়, সালাম মুর্শেদী ছাড়াও তার স্ত্রী শারমিন সালাম, ছেলে ইশমাম সালাম ও মেয়ে শেহরিন সালামের আয়কর ফাইল খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। এছাড়া সালাম মুর্শেদীর মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের আয়কর ফাইলও তদন্ত করবেন এই ইউনিটের কর্মকর্তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে গ্রাম আদালতের এজলাস উদ্বোধন, স্বল্প খরচে বিচারসেবা নিশ্চিতের প্রত্যাশা

সালাম মুর্শেদীর ২২ কোটি টাকার করফাঁকি, ব্যাংক হিসাব জব্দ

আপডেট সময় ০৪:৩৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫