ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে গ্রাম আদালতের এজলাস উদ্বোধন, স্বল্প খরচে বিচারসেবা নিশ্চিতের প্রত্যাশা পে-ফিক্সেশনের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু সিন্ডিকেট: জিম্মি সাধারণ কর্মচারীরা শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি কোটালীপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিএডিসিতে এখনো শক্তিশালী আওয়ামী প্রভাব খাটানো বঙ্গ অ্যাগ্রিটেক, নেপথ্যে দুই কর্মকর্তা সোনারগাঁয়ে দোকান দখল ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সেলিম সরকারের বিরুদ্ধে পাঁচ সাংবাদিক হত্যার বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহের সাংবাদিকেরা আশুলিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল দাউদকান্দিতে বন্দুক-কার্তুজ ও গ্রিল কাটারসহ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম গ্রেপ্তার

বৈষম্য বিরোধী আন্দোলনে খিলগাঁও থানাধীন এলাকায় সালাউদ্দিন সুমন নিহতের মামলায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) ‎পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত তাকে গ্রেপ্তার দেখান।

এর আগে গত ২ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ আসাদুর রহমান তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। ওইদিন আদালত এ বিষয়ে শুনানির জন্য আজ দিন ধার্য করেন। এদিন সকালে কারাগার থেকে তাকে আদালতে আনা হয়। শুনানি শেষে আদালত এ মামলায় তাকে গ্রেপ্তার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৯ জুলাই রাজধানীর খিলগাঁও থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন ভিকটিম সালাউদ্দিন সুমন। এ সময় আসামিদের ছোড়া গুলিতে বিদ্ধ হয়ে ঘটনাস্থলে সালাউদ্দিনের মৃত্যু হয়। ওই ঘটনায় ভিকটিমের স্ত্রী হত্যা মামলাটি দায়ের করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে গ্রাম আদালতের এজলাস উদ্বোধন, স্বল্প খরচে বিচারসেবা নিশ্চিতের প্রত্যাশা

হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম গ্রেপ্তার

আপডেট সময় ০১:৪৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫