ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় ৭ লাখ টাকার প্রকল্পে পুকুরচুরি: চার মাসেই নদীতে বিলীন জেলা পরিষদের কাঠের সেতু ২ লাখ ৬০ হাজার টাকা নিয়ে নিখোঁজ ভুট্টু ৭ দিনেও মেলেনি সন্ধান সৈয়দপুরে ভ্যান হারানো কিশোর রেজওয়ানকে নতুন ভ্যান উপহার দিল উপজেলা প্রশাসন ভিসা-টিকিট ঠিক থাকলেও বিমানের কাউন্টারে ‘টাকার খেলা’ মনোহরগঞ্জে মাছের পোনা অবমুক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে ঝোড়ো হাওয়ার সতর্কতা মিরপুর বিআরটিএতে রাজস্ব কর্মকর্তা রুহুল আমিনের ‘দালাল সাম্রাজ্য’ হাতকড়িসহ পালিয়ে সরাসরি ফেসবুক লাইভে আসামি মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু

নাটোরে বিকাশ কর্মীকে অপহরণ, ভুয়া পুলিশ সদস্য আটক

  • নাটোর প্রতিনিধি
  • আপডেট সময় ০৭:১৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৬২৮ বার পড়া হয়েছে

নাটোরের বড়াইগ্রামে পুলিশ পরিচয়ে আতিকুল ইসলাম নামের এক বিকাশ কর্মীকে অপহরণ করা হয়েছে। এ সময় আতিকুলের মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা সালেহ আহমেদ নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে অপহরণকারী চক্রের অন্য সদস্যরা আতিকুলকে নিয়ে পালিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা নটাবাড়িয়া জামে মসজিদ এলাকায়। পরবর্তীতে একই দিন বিকেলে টাঙ্গাইলের কালিহাতী এলাকা থেকে অপহৃত আতিকুলকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে আতিকুল বনপাড়া থেকে মৌখাড়া বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে মহিষভাঙ্গা নটাবাড়িয়া জামে মসজিদ এলাকায় পৌঁছালে একটি সাদা মাইক্রোবাস থেকে কয়েকজন ব্যক্তি নেমে পুলিশ পরিচয়ে তাকে জোর করে গাড়িতে তুলে নেয়। আতিকুলের সঙ্গে থাকা অপর এক বিকাশ কর্মী কারণ জানতে চাইলে অপহরণকারীরা তাকে ধাক্কা দিয়ে বলেন থানায় চলেন।

অপহরণের পর ভুয়া পুলিশ পরিচয়ধারী সালেহ আহমেদ আতিকুলের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে আটক করে। পরে বড়াইগ্রাম থানা পুলিশ তাকে থানায় নিয়ে যায়। আটক সালেহ আহমেদের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, অপহরণকারীরা দুপুরে আতিকুলকে টাঙ্গাইলের কালিহাতী এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে কালিহাতী থানা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। আটক সালেহ আহমেদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় ৭ লাখ টাকার প্রকল্পে পুকুরচুরি: চার মাসেই নদীতে বিলীন জেলা পরিষদের কাঠের সেতু

নাটোরে বিকাশ কর্মীকে অপহরণ, ভুয়া পুলিশ সদস্য আটক

আপডেট সময় ০৭:১৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫