ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মন্ত্রণালয়ের কাছে নথি চায় দুদক শাবনূরকে বিয়ে করা প্রসঙ্গে যা বলেছিলেন সালমান শাহর বাবা মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২জন আটক ২৭৬ কোটি টাকা আত্মসাৎ : হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত মাদক ও বাল্যবিবাহ রোধে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা পবিপ্রবি’র ভেটেরিনারী অনুষদের মেইন গেট উদ্বোধন ও শিক্ষার্থীদের সেমিনার ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, অভিনন্দন জানালেন স্পিকার দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২

চবিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর স্থানীয়দের সাত দফা দাবি

  • চবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:৪৮:০১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৮৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের পর স্থানীয়রা প্রশাসনের কাছে সাত দফা দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, বারবার অশান্তি ও সহিংসতার কারণে সাধারণ মানুষের জীবনযাপন ব্যাহত হচ্ছে, বাড়ছে নিরাপত্তাহীনতা।

সোমবার (০১ সেপ্টেম্বর) জোবরা সমাজ সংস্কার ও উন্নয়ন পরিষদ (জোসউপ) নামের একটি সংগঠনের ব্যানারে এ দাবি জানানো হয়।

স্থানীয়দের দাবিগুলো হলো— ১. এলাকায় মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা। ২. সংঘর্ষে যারা উসকানি দিয়েছে, তাদের আজীবন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা। ৩. সংঘর্ষে আহত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া। ৪. ভবিষ্যতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সমস্যা হলে প্রশাসন ও এলাকার জনপ্রতিনিধিদের আলোচনার মাধ্যমে সমাধান করা। ৫. ভাড়া বাসায় বসবাসকারী শিক্ষার্থীদের শালীন আচরণ বজায় রাখা। ৬. ভাড়া বাসায় মাদকসেবন ও নারী-পুরুষের অনৈতিক অবস্থান, গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে চিৎকার বা গানবাজনা বন্ধে কঠোর নজরদারি। ৭. ভবিষ্যতে এধরনের সংঘর্ষের পুনরাবৃত্তি রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত তদারকি জোরদার করা।

জোবরা নবযুগ ক্লাবের সাধারণ সম্পাদক পারভেজ উদ্দিন ইকবাল বলেন, শিক্ষার্থীরা তিন চারটা পাড়ায় একসঙ্গে ভাঙচুর চালায়। শনিবার (৩০ আগস্ট) রাতে সামান্য ক্ষতি হল্রেও রোববার দুপুর আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়৷
তিনি বলেন, শিক্ষার্থীদের হামলায় আমাদের ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। তবে আহতের সংখ্যা আরও বেশি। অনেকে মামলা মোকদ্দমার ভয়ে বলছেন না। পুরুষদের অনেকেই যৌথ বাহিনীর অভিযানের ভয়ে বাড়ির বাইরে অবস্থান করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মন্ত্রণালয়ের কাছে নথি চায় দুদক

চবিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর স্থানীয়দের সাত দফা দাবি

আপডেট সময় ০৬:৪৮:০১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫