সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

ফ্রান্স-মরক্কো : কারা কোথায় এগিয়ে

ক্রোয়েশিয়াকে রীতিমতো উড়িয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। তবে লাতিন আমেরিকান দলটি কার সঙ্গে শিরোপা লড়াইয়ে নামবে সেটি এখনো ঠিক হয়নি। আজ বুধবার দিবাগত রাতেই ঠিক হয়ে যাবে শিরোপার লড়াইয়ে লিওনেল মেসিদের প্রতিপক্ষ। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরোক্কো। 

এই লড়াইয়ে সন্দেহ নেই ফেভারিটদের ফেভারিট ফ্রান্স। দুর্দান্ত দাপটে বর্তমান চ্যাম্পিয়নরা উঠে এসেছে ফাইনালে। আর মরক্কো তো এই বিশ্বকাপের চমকের নাম। ফেভারিটদের স্বপ্ন মাড়িয়ে প্রথমবারের মতো তারা গ্রেটেস্ট শো অন আর্থের সেমিতে। এবার এই দুই দেশ আল বায়েত স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায় মুখোমুখি।

বিশ্বকাপে আফ্রিকার দেশ মরক্কোর অভিষেক ১৯৭০ সালে। তারা উত্তর আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে প্রথমবার নক আউটে যায় সেই ১৯৮৬ সালে। এবারই প্রথমবার আফ্রিকার দল হিসেবে প্রথমবার সেমিফাইনাল খেলবে এই দেশটি। আর কোনও দলকে বিশ্বকাপের নক আউট পর্বে তোলা প্রথম আরব কোচ ওয়ালিদ রেগরাগুয়ে। গত সেপ্টেম্বরে তিনি কোচ হয়েছেন মরক্কোর।

অন্যদিকে ফ্রান্সের বিশ্বকাপ ইতিহাস বেশ পুরোনো। ১৯৩০ সালে বিশ্বকাপের উদ্বোধনী আসরে সুযোগ পায় ইউরোপের এই দেশটি। বিশ্বকাপে মোট ১৬ বার খেলছে তারা। আর ট্রফি জিতেছে দুইবার। ১৯৯৮ সালের পর ২০১৮-তে তারা হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন।

তবে এবারের বিশ্বকাপে দারুণ মেজাজে মরক্কো। তাদের জালে এখন অব্দি প্রতিপক্ষের কোন ফুটবলার বল পাঠাতে পারেনি। চলতি প্রতিযোগিতায় মরক্কো একমাত্র গোল হজম করেছিল কানাডার বিপক্ষে, সেই ম্যাচে আসরে আত্মঘাতী গোল করেন ডিফেন্ডার নায়িফ আগের্দ।

এগিয়ে যাওয়ার সেই সাফল্যটা ধরে রাখতে পারলে নতুন ইতিহাস গড়বে মরক্কো। প্রথমবারের মতো উঠে আসবে ফাইনালে। তবে ফ্রান্স ট্রফি ধরে রাখার মেজাজে রয়েছে, তাদের আটকানো সহজ নয়!

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

ফ্রান্স-মরক্কো : কারা কোথায় এগিয়ে

আপডেট সময় ০৮:৩১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২