ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

চাঁদাবাজ ও ৮ মামলার আসামী রিয়াজ উদ্দিন গ্রেফতার

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৬:০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৭৪৭ বার পড়া হয়েছে

সিলেটের গোয়াইনঘাটে নৌপথে চাঁদাবাজি,মারামারির মামলাসহ মোট ৮ টি মামলার আসামী রিয়াজ উদ্দিন তালুকদার কে গ্রেফতার করেছে র‍্যাব-৯। গত বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে সিলেট শাহপরান থানাধীন খাদিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রিয়াজ উদ্দিন তালুকদার নদী পথে নৌকা আটকিয়ে চাঁদাবাজি ও মারামারিসহ বিভিন্ন মামলায় পরোয়ানা ভুক্ত মোট ৮ টি মামলার আসামি ও উপজেলার বাউওবাগ হাওর গ্রামের সাখায়াত তালুকদারের ছেলে।

র‍্যাব-৯ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এসএমপির শাহপরান থানাধীন খাদিম নগর এলাকায় অভিযান পরিচালনা করে রিয়াজ উদ্দিন তালুকদার কে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারের পর রাত ১ টার দিকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৯।

জানা গেছে, সরকারের ইজারাকৃত বালু মহাল থেকে বালুবাহী নৌকা যাওয়ার পথে লেংগুড়া এলাকায় নৌকা আটকিয়ে চাঁদাবাজির ঘটনায় যৌথবাহিনির অভিযানে উদ্ধার হওয়ার দায়ের করা মামলার অন্যতম আসামি রিয়াজ উদ্দিন তালুকদার।বালু বোঝাই প্রায় দুই শত বাল্কহেড দুই সাপ্তাহ ধরে একটি চাঁদাবাজ বাহিনী জিম্মি করে আটকে রেখেছিল।এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও প্রশাসনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখাও দিয়েছিল।দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাল্কহেড সাথে আসা শ্রমিক ও স্থানীয় নৌকা শ্রমিকদের জোর পূর্বক জিম্মি করে রাখার ঘটনায় বিগত (৬ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগ অভিযানে চাঁদাবাজ গংদের হাত থেকে জিম্মি কৃত বালু বোঝাই বাল্কহেড গুলো উদ্ধার করে যৌথ বাহিনীর অভিযানিক দল।সে সময় কয়েকঘন্টা ব্যাপি অভিযানে চাঁদাবাজ চক্রের গডফাদাররা পালিয়ে গেলেও তার কিছু সংখ্যক লোক সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরলে তাৎক্ষণিক ৬ জনকে আটক করেছিল অভিযানকারী দল।

অভিযানে আটককৃতদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় দেশীয় অস্ত্র এবং অবৈধভাবে চাঁদা আদায়ের দ্বায়ে চাঁদাবাজির অভিযোগে ৩২ জনের নাম উল্লেখ করে সিলেটের গোয়াইনঘাট থানায় মামলা করেন উপজেলার সদর ইউনিয়নের আব্দুল হালিম নামের এক ব্যক্তি। মামলা নং-১৩। ওই মামলার অন্যতম আসামি রিয়াজ উদ্দিন তালুকদার।

এছাড়াও বাউরবাগ এলাকায় বালু উওোলন কে কেন্দ্র করে মারামারি মামলার পরোয়ানা ভুক্ত আসামিসহ বিভিন্ন ঘটনায় মোট ৮ টি মামলার আসামি রিয়াজ উদ্দিন।বালু উওোলনে কে কেন্দ্র করে মারামারি গোয়াইন থানায় দায়ের করা মামলা নং ২ /২৫ পরোয়ানা ভুক্ত আসামি রিয়াজ উদ্দিন কে গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে সিলেট একটি হোটেল থেকে গ্রেফতার করে র‍্যাব ৯।

গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ কবির হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি চাঁদাবাজি ও মারামারি মামলায় রিয়াজ উদ্দিন কে গ্রেফতার থানায় হস্তান্তর করে র‍্যাব-৯। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

চাঁদাবাজ ও ৮ মামলার আসামী রিয়াজ উদ্দিন গ্রেফতার

আপডেট সময় ০৬:০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫