সংবাদ শিরোনাম ::
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস দাদির ভিডিও বার্তা দেখে কাঁদলেন ভিনিসিয়ুস গঙ্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে জসীমউদ্দীন বাবুলের পথচলায় দোয়া ও সমর্থন–জনগণের সেবায় সফলতা কামনা লক্ষ্মীপুরের সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের তালিকা প্রকাশ: শীর্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় শিক্ষক নিয়োগে ভয়ংকর জালিয়াতির অভিযোগ ভোলাহাটে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ শুভ উদ্বোধন অনুষ্ঠিত! 

দ্বিতীয় ম্যাচে জিততে চান জায়ানরা

এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাই ভিয়েতনামে। সেই টুর্নামেন্টের জন্য বাহরাইনে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। আজ বাংলাদেশ সময় রাত ৯টায় বাহরাইন অ-২৩ দলের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ম্যাচ। ফিফা স্বীকৃতি পেলেও দুই দলই ম্যাচটি ক্লোজড ডোর হিসেবে খেলছে।

অ-২৩ দলে জায়ান ও তানিল সালিক দুই জন প্রবাসী ফুটবলার রয়েছেন। জায়ান আহমেদ প্রথম ম্যাচে একাদশেই ছিলেন। আজ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আরো ভালো খেলবে সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি, ‘আমরা দ্বিতীয় ম্যাচে আরো ভালো খেলব। আগের ভুল শুধরে ট্যাকটিস নিয়ে কাজ হয়েছে। আমরা অনেক কষ্ট করছি। আশা করছি বাহরাইন থেকে ভালো ফলাফল নিয়ে আমরা ভিয়েতনাম যাব। দ্বিতীয় ম্যাচে আমরা জিততে চাই।’

বাফুফে বাহরাইন থেকে দুই দিন আমেরিকান প্রবাসী ফুটবলার জায়ান আহমেদের প্রতিক্রিয়া প্রেরণ করেছে। ইংল্যান্ড থেকে আসা তানিল সালিকেরও অভিষেক হয়েছে গত ম্যাচে। তানিল সালিকের কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া বাফুফে মিডিয়ায় কিংবা সামাজিক মাধ্যমে প্রকাশ করেনি।

জাতীয় দলের ফরোয়ার্ড আল আমিনের বয়স ২৩ এর মধ্যে থাকায় তিনিও আছেন বাহরাইন। প্রথম ম্যাচে বাংলাদেশ শেখ মোরসালিনকে পায়নি। আজ দ্বিতীয় ম্যাচে তিনি ফিরছেন এজন্য খানিকটা আশাবাদী আল আমিন, ‘দ্বিতীয় ম্যাচে মোরসালিন ফিরছে এটা আমাদের জন্য ভালো। বাহরাইনের মাধ্যমে আমাদের ভিয়েতনামের প্রস্তুতি ভালোই হয়েছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮

দ্বিতীয় ম্যাচে জিততে চান জায়ানরা

আপডেট সময় ০১:১৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫