ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরের রাজৈর এ অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষা -২০২৬ এর পরীক্ষা শুরু ডিপ্লোমা পাস করার ৩ বছর পূর্বেই সহকারী কৃষি শিক্ষক নিয়োগ পেয়েছে আবুল কালাম আজাদ গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারোয়ার জাহানের বিরুদ্ধে দুদকে অভিযোগ বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত

বিচারকের বাসায় ‘টাকার বান্ডিল পাঠালেন’ পিপি

পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) রুহুল আমিন সিকদারের বিরুদ্ধে আদালতের বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে জেলা আইনজীবী সমিতি তার সদস্য পদ সাময়িকভাবে স্থগিত করেছে এবং সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

বুধবার সকালে ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা জজ) নীলুফার শিরিন বার কাউন্সিল সচিব বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের অনুলিপি পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আইন মন্ত্রণালয় ও জেলা আইনজীবী সমিতিতে।

অভিযোগে বিচারক উল্লেখ করেন, সেদিন সকাল ৯টার দিকে পিপি রুহুল আমিনের একজন সহযোগী তার বাসায় এসে একটি লাল ব্যাগ রেখে যান। ব্যাগ খুলে দেখা যায়, এক খামে একটি মামলার নথি, আরেক খামে ৫০০ টাকার নোটের একটি বান্ডিল—প্রায় ৫০ হাজার টাকা।

বিচারক জানান, এ ঘটনায় তিনি ‘মানসিকভাবে অপমানিত ও ক্ষুব্ধ’ বোধ করেছেন। তিনি আরও লিখেছেন, এর আগেও পিপি আসামিপক্ষের হয়ে তদবির করেছেন। আলোচিত জুলাই শহীদ হত্যার মামলায়ও তিনি আসামিপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে পিপি রুহুল আমিন সিকদার অভিযোগ অস্বীকার করেছেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শরীফ মো. সালাহউদ্দীন জানান, এ ঘটনায় বৃহস্পতিবার জরুরি সভা করে রুহুল আমিনের সদস্য পদ সাময়িক স্থগিতের পাশাপাশি তাঁকে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বার কাউন্সিলসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরের রাজৈর এ অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষা -২০২৬ এর পরীক্ষা শুরু

বিচারকের বাসায় ‘টাকার বান্ডিল পাঠালেন’ পিপি

আপডেট সময় ১১:১৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫