সংবাদ শিরোনাম ::
আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মানিকনগর মডেল হাই স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

আত্রাইয়ে সামান্য বৃষ্টিতেই চকশিমলা উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা, সংস্কারের দাবি

নওগাঁর আত্রাই উপজেলার চকশিমলা গ্রামের ঐতিহ্যবাহী চকশিমলা উচ্চ বিদ্যালয়ের মাঠটি সামান্য বৃষ্টিতেই কাদায় পরিণত হয় ও জলাবদ্ধতার সৃষ্টি করে। বিদ্যালয়টির ছাত্রছাত্রী, শিক্ষক ও স্থানীয়দের দাবি, মাঠটির জরুরি সংস্কার করা হোক।

১৯৬৯ সালে স্থানীয়দের সহযোগিতায় প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের মাঠটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বৃষ্টির পানি জমে কাদায় পরিণত হয়, যা শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক কার্যক্রমে বাধা সৃষ্টি করে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, মাঠটি আমাদের বিদ্যালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এখানে শিক্ষার্থীরা শারীরিক শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে সুস্থভাবে বেড়ে উঠে। কিন্তু মাঠটি সংস্কার না থাকায় সামান্য বৃষ্টিতেই ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। আমরা দ্রুত এ সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

বিদ্যালয়ের একদল ছাত্র বলেন, আমরা নিয়মিত ফুটবল ও ক্রিকেট খেলি, কিন্তু বৃষ্টি হলে সপ্তাহের পর সপ্তাহ মাঠে কাদা জমে থাকে। এতে আমাদের খেলাধুলা বন্ধ রাখতে হয়। মাঠটি সংস্কার হলে আমরা স্বাচ্ছন্দ্যে খেলতে পারব।

ইউপি সদস্য আজিজুর রহমান বলেন, চকশিমলা উচ্চ বিদ্যালয়সহ এখানকার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য এই মাঠটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং দ্রুত সমাধানের চেষ্টা করব।

চকশিমলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. শহিদুল ইসলাম মন্ডল তার বক্তব্যে বলেন, বিদ্যালয়ের মাঠের এই অবস্থা আমাদের সকলের জন্যই একটি বড় সমস্যা। আমরা ইতিমধ্যে এই সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি এবং আশা করছি বরাদ্দ পেলে কাজ শুরু হবে।

দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান বলেন, আত্রাই উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে আমরা কাজ করছি। চকশিমলা উচ্চ বিদ্যালয়ের মাঠ সংস্কারের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবো।

স্থানীয়রা আশা করছেন, দ্রুত বিদ্যালয় মাঠের সংস্কার কাজ শুরু হলে শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ বাড়বে এবং এলাকার সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে নতুন প্রাণ সঞ্চার হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক

আত্রাইয়ে সামান্য বৃষ্টিতেই চকশিমলা উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা, সংস্কারের দাবি

আপডেট সময় ০৪:৫৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫