রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (২০ আগস্ট) বিকেল ৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর জানায়, দুপুর ২টা ৩৭ মিনিটে বস্তিতে আগুন লাগার খবর পায় তারা। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে ৩টি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে ২টি, মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেল ৩টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ১৮ মিনিটের নিরলস চেষ্টায়, বিকেল ৩টা ১৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
নিজস্ব প্রতিবেদক 






















