ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

নাটোরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

প্রগতিশীল প্রযুক্তি অন্তভর্‚ক্তিমূলক উন্নতি”- এই প্রতিপাদ্য বিষয়ে নাটোরে আজ ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়েছে। দিবসের বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, আলোচনা এবং শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ।
সকাল নয়টায় জেলা প্রশাসন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এ সময় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছেন দেশের সকল পর্যায়ের জনগোষ্ঠি।
এই প্লাটফর্ম মানুষের জীবনকে সহজ ও সুন্দর করেছে। দূর করেছে ভোগান্তি, সাশ্রয় হয়েছে অর্থ ও সময়। উন্নয়নের অগ্রযাত্রায় ডিজিটাল বাংলাদেশ পরিপূরক ভ‚মিকা পালন করছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুর আহমেদ মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র প্রমুখ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়। জেলার সকল উপজেলা পর্যায়ে উপজেলা প্রশাসন অনুরুপ কর্মসূচী পালন করে। বাগাতিপাড়া উপজেলা কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

নাটোরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

আপডেট সময় ০৮:৩৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২