সংবাদ শিরোনাম ::
গঙ্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে জসীমউদ্দীন বাবুলের পথচলায় দোয়া ও সমর্থন–জনগণের সেবায় সফলতা কামনা লক্ষ্মীপুরের সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের তালিকা প্রকাশ: শীর্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় শিক্ষক নিয়োগে ভয়ংকর জালিয়াতির অভিযোগ ভোলাহাটে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ শুভ উদ্বোধন অনুষ্ঠিত!  নবাগত শিশুকে স্বাগত জানিয়ে গাছ লাগাতে হবে : প্রধানমন্ত্রী ফরিদপুরে নিখোঁজের তিনদিন পর কাশবন থেকে ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৫ ভোলাহাটে মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে “সখিনা-কলিম” মেধা প্রণোদনা বৃত্তি প্রকল্প বৃত্তি প্রদান অনুষ্ঠিত ভোলাহাটে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন! পরকীয়া ও পারিবারিক কলহের জেরে ফতুল্লায় স্বামীকে গলাকেটে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার কোচের পদ থেকে পদত্যাগ করলেন হং

বিপিএলে ফিক্সিং নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আরেকটি নতুন আসর আসন্ন। তবুও গত আসর এখনও আলোচনার কেন্দ্রে রয়েছে। বিশেষ করে গেল কয়েকদিন ধরে আলোচনার শীর্ষে বিপিএলের ফিক্সিং ইস্যু। সেই বিষয় নিয়ে আজ (মঙ্গলবার) গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত কোনও প্রতিবেদন হাতে পাননি।

বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের কাছে এখনও পর্যন্ত কোনও প্রতিবেদন আসেনি। প্রতিবেদন আসার কথা রয়েছে সামনের সপ্তাহে। আসার পর আমরা সিদ্ধান্ত নেব। আমাদের ছেলে-মেয়েরা যারা ক্রিকেট খেলে, সেই খেলাটাকে রক্ষা করার জন্য আমরা অ্যালেক্স মার্শালকে নিয়ে শতভাগ শৃঙ্খলা রক্ষার চেষ্টা করব।’

দুর্নীতি বিষয়ে ক্রিকেটারদের শেখানোর কথা জানিয়ে বুলবুল বলেন, ‘সেটা আমাদের প্রধান লক্ষ্য। চার্টারে ক্রিকেট ইনটিগ্রেটি এডুকেশন রাখা হয়েছে, সারাদেশে যারা ক্রিকেট খেলে এবং খেলার সঙ্গে যারা যুক্ত থাকেন, তাদের এডুকেশনের জন্য এটা করা হয়েছে। তারা তখন জানতে পারবেন বাংলাদেশের আইন, ইসলামিক আইন, ধর্মীয় আইন ও মূল্যবোধ সম্পর্কে। সবমিলিয়ে আমরা চেষ্টা করব এই খেলাটাকে আরও কীভাবে সুন্দর করে রক্ষা করা যায়।’

পরে ঘরোয়া ক্রিকেট নিয়ে আলোচনা প্রসঙ্গে আমিনুল ইসলাম বুলবুল জানান, ‘আলোচনায় অনেক কিছুই এসেছে। আমরা জরিপের জন্য কিছু নির্দিষ্ট প্রশ্ন দিয়েছিলাম। সেগুলোর বাইরেও কথা হয়েছে। সিনিয়র খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেট নিয়ে বলেছে, ডিপিএল খেলতে তারা বিকেএসপিতে যায়, সমস্যার কথা বলেছে, আমরা সেগুলো শুনেছি এবং দায়িত্বরত পরিচালকরা উত্তরও দিয়েছেন। সবকিছু মিলিয়ে সকলেই খুব খুশি।’

সামনে নারী বিশ্বকাপ আসন্ন। বাংলাদেশ নারী দলের প্রস্তুতি নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের নারী ক্রিকেটাররা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে, তারা এই মুহূর্তে প্রশিক্ষণ করছে বিকেএসপিতে, তাদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ শুরু করেছি এবং খুব তাড়াতাড়ি বসব। এই মুহূর্তে তারা যে প্রস্তুতি নিচ্ছে সেটিকে ভালো প্রস্তুতি বলা যাবে না। আমরা কথা বলেছি ক্রিকেট অপারেশন্সের সঙ্গে কীভাবে আরও ভালো কিছু করা যায়।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গঙ্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে জসীমউদ্দীন বাবুলের পথচলায় দোয়া ও সমর্থন–জনগণের সেবায় সফলতা কামনা

বিপিএলে ফিক্সিং নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি

আপডেট সময় ০৭:৩৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫