সংবাদ শিরোনাম ::
গঙ্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে জসীমউদ্দীন বাবুলের পথচলায় দোয়া ও সমর্থন–জনগণের সেবায় সফলতা কামনা লক্ষ্মীপুরের সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের তালিকা প্রকাশ: শীর্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় শিক্ষক নিয়োগে ভয়ংকর জালিয়াতির অভিযোগ ভোলাহাটে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ শুভ উদ্বোধন অনুষ্ঠিত!  নবাগত শিশুকে স্বাগত জানিয়ে গাছ লাগাতে হবে : প্রধানমন্ত্রী ফরিদপুরে নিখোঁজের তিনদিন পর কাশবন থেকে ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৫ ভোলাহাটে মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে “সখিনা-কলিম” মেধা প্রণোদনা বৃত্তি প্রকল্প বৃত্তি প্রদান অনুষ্ঠিত ভোলাহাটে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন! পরকীয়া ও পারিবারিক কলহের জেরে ফতুল্লায় স্বামীকে গলাকেটে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার কোচের পদ থেকে পদত্যাগ করলেন হং

চমক রেখে এশিয়া কাপের দল ঘোষণা ভারতের

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৬:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ৬০০ বার পড়া হয়েছে

এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। দলের অধিনায়ক থাকছেন সূর্যকুমার যাদবই। সহঅধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে।
সূর্য যখন প্রথম ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হন, তখন শুভমানই ছিলেন তার ডেপুটি। কিন্তু গত দুটো সিরিজ শুভমান খেলেননি। তার বদলে অক্ষর প্যাটেলকে সহঅধিনায়ক করা হয়েছিল। তাই এশিয়া কাপের দলে শুভমান থাকবেন কিনা, সেটির দিকে নজর ছিল সবার।

নজর ছিল যশস্বী জয়সওয়ালের দিকেও। কিন্তু তাকে ১৫ জনের দলে নেওয়া হয়নি, স্ট্যান্ডবাই হিসাবে রাখা হয়েছে।

আইপিএলে ভালো পারফরম্যান্সের পরেও জায়গা পাননি শ্রেয়াস আয়ার। বাদ পড়েছেন রিয়ান পরাগও। দল ঘোষণার আগে শোনা যাচ্ছিল, রিঙ্কু সিং এই দলে সুযোগ পাবেন না। কিন্তু তার উপর ভরসা রেখেছেন নির্বাচকরা। দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে জায়গা পেয়েছেন জিতেশ শর্মা।

পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া আর শিভাম দুবে। স্পিনিং অলরাউন্ডার হিসাবে নেওয়া হয়েছে অক্ষর প্যাটেকে। বিশেষজ্ঞ স্পিনার বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। তিন বিশেষজ্ঞ পেসারকে নেওয়া হয়েছে এশিয়া কাপের দলে। জাসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিংয়ের পাশাপাশি দলে সুযোগ পেয়েছেন কেকেআরের পেসার হর্ষিত রানা।

১৫ জনের দলের পাশাপাশি পাঁচ ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসাবে রাখা হয়েছে। তারা হলেন-প্রসিধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়াল। ১৫ জনের দলের মধ্যে কেউ চোট পেয়ে ছিটকে গেলে পরিবর্ত ক্রিকেটার হিসাবে এই পাঁচজনের মধ্যে কাউকে নেওয়া হবে।
ভারতের এশিয়া কাপের স্কোয়াড
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহঅধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হর্ষিত রানা ও রিঙ্কু সিং।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গঙ্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে জসীমউদ্দীন বাবুলের পথচলায় দোয়া ও সমর্থন–জনগণের সেবায় সফলতা কামনা

চমক রেখে এশিয়া কাপের দল ঘোষণা ভারতের

আপডেট সময় ০৬:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫