সংবাদ শিরোনাম ::
অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস দাদির ভিডিও বার্তা দেখে কাঁদলেন ভিনিসিয়ুস গঙ্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে জসীমউদ্দীন বাবুলের পথচলায় দোয়া ও সমর্থন–জনগণের সেবায় সফলতা কামনা লক্ষ্মীপুরের সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের তালিকা প্রকাশ: শীর্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় শিক্ষক নিয়োগে ভয়ংকর জালিয়াতির অভিযোগ ভোলাহাটে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ শুভ উদ্বোধন অনুষ্ঠিত!  নবাগত শিশুকে স্বাগত জানিয়ে গাছ লাগাতে হবে : প্রধানমন্ত্রী ফরিদপুরে নিখোঁজের তিনদিন পর কাশবন থেকে ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৫ ভোলাহাটে মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে “সখিনা-কলিম” মেধা প্রণোদনা বৃত্তি প্রকল্প বৃত্তি প্রদান অনুষ্ঠিত ভোলাহাটে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন!

পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াডে নেই বাবর-রিজওয়ান

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০১:৩২:১৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ৬২৬ বার পড়া হয়েছে

আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগের মতোই নেতৃত্বে থাকছেন সালমান আগা। তবে সবচেয়ে বড় চমক হলো টি–টোয়েন্টি ফরম্যাটে আবারও উপেক্ষিত হলেন সিনিয়র তারকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

এশিয়া কাপে পাকিস্তান খেলবে ‘এ’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ ভারত, ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে পাকিস্তান। এরপর ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে হাইভোল্টেজ ভারত–পাকিস্তান ম্যাচ।

এশিয়া কাপের আগে পাকিস্তান অংশ নেবে একটি ত্রিদেশীয় সিরিজে। আফগানিস্তান ও স্বাগতিক আমিরাতকে নিয়ে গঠিত এই টুর্নামেন্ট চলবে ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। সেই টুর্নামেন্টেও একই স্কোয়াড নিয়ে খেলবে পাকিস্তান।

এর আগে ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে ২০২ রানের বড় ব্যবধানে হেরে এসেছে পাকিস্তান। সে ব্যর্থতা সামলে নিয়ে এশিয়া কাপে নামার আগে তাই নতুন করে নিজেদের গুছিয়ে নিতে চাইবে দলটা।

দলে রাখা হয়েছে অভিজ্ঞ পেসার শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফকে। ব্যাটিংয়ে আস্থা রাখা হয়েছে ফখর জামান ও খুশদিল শাহর ওপর। তরুণ উইকেটকিপার মোহাম্মদ হারিসও জায়গা ধরে রেখেছেন। এছাড়া নবীন মুখ হাসান নওয়াজ, সালমান মির্জা ও সুফিয়ান মুকিমকেও সুযোগ দেওয়া হয়েছে।

সালমান আলি আগা (অধিনায়ক), আব্রার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হোসেন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, সালমান মির্জা, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াডে নেই বাবর-রিজওয়ান

আপডেট সময় ০১:৩২:১৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫