সংবাদ শিরোনাম ::
অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস দাদির ভিডিও বার্তা দেখে কাঁদলেন ভিনিসিয়ুস গঙ্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে জসীমউদ্দীন বাবুলের পথচলায় দোয়া ও সমর্থন–জনগণের সেবায় সফলতা কামনা লক্ষ্মীপুরের সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের তালিকা প্রকাশ: শীর্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় শিক্ষক নিয়োগে ভয়ংকর জালিয়াতির অভিযোগ ভোলাহাটে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ শুভ উদ্বোধন অনুষ্ঠিত!  নবাগত শিশুকে স্বাগত জানিয়ে গাছ লাগাতে হবে : প্রধানমন্ত্রী ফরিদপুরে নিখোঁজের তিনদিন পর কাশবন থেকে ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৫ ভোলাহাটে মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে “সখিনা-কলিম” মেধা প্রণোদনা বৃত্তি প্রকল্প বৃত্তি প্রদান অনুষ্ঠিত ভোলাহাটে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন!

সাবিনাদের দেড় কোটি টাকা আজও দেয়নি বাফুফে

২০২৪ সালে টানা দ্বিতীয়বার সাফ শিরোপা জেতায় বাংলাদেশ নারী ফুটবল দলকে দেড় কোটি টাকার অর্থ পুরস্কার ঘোষণা করে বাফুফে। যা এখনও পরিশোধ করেনি। সংগৃহীত ছবি

দেড় কোটি টাকার প্রাইজমানি আজও পাননি সাবিনা খাতুন, আফঈদা খন্দকার, ঋতুপর্ণা চাকমারা। ফুটবলারদের হাতে এই অর্থ কবে দেওয়া হবে তারও কোনো খবর নেই।

বাংলাদেশের নারী ফুটবলকে দক্ষিণ এশিয়ার গণ্ডি থেকে একঝাঁক মেয়ে নিয়ে গেছেন এশিয়ার সর্বোচ্চ আসরে। মাত্র ১৫ বছর আগে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখা বাংলাদেশ নারী দল এখন বিশ্বকাপ ও অলিম্পিক খেলার স্বপ্ন দেখে। সেই সম্ভাবনার সামনে দাঁড়িয়ে তারা।

সাফজয়ী নারী ফুটবল দলকে দেড় কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু প্রায় এক বছর হতে চলল, বাফুফে তাদের ঘোষিত পুরস্কারের অর্থ বুঝিয়ে দেয়নি সাবিনা-আফঈদাদের।

অথচ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিওএসহ অন্য যারা পুরস্কার ঘোষণা করেছিল; তারা অনেক আগেই অর্থ দিয়ে দিয়েছে। যাদের সবার আগে পুরস্কার বুঝিয়ে দেওয়ার কথা, সেই বাফুফেই ঘোষণা দিয়ে ঘুমিয়ে আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

সাবিনাদের দেড় কোটি টাকা আজও দেয়নি বাফুফে

আপডেট সময় ০১:২৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫