সংবাদ শিরোনাম ::
অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস দাদির ভিডিও বার্তা দেখে কাঁদলেন ভিনিসিয়ুস গঙ্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে জসীমউদ্দীন বাবুলের পথচলায় দোয়া ও সমর্থন–জনগণের সেবায় সফলতা কামনা লক্ষ্মীপুরের সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের তালিকা প্রকাশ: শীর্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় শিক্ষক নিয়োগে ভয়ংকর জালিয়াতির অভিযোগ ভোলাহাটে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ শুভ উদ্বোধন অনুষ্ঠিত!  নবাগত শিশুকে স্বাগত জানিয়ে গাছ লাগাতে হবে : প্রধানমন্ত্রী ফরিদপুরে নিখোঁজের তিনদিন পর কাশবন থেকে ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৫ ভোলাহাটে মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে “সখিনা-কলিম” মেধা প্রণোদনা বৃত্তি প্রকল্প বৃত্তি প্রদান অনুষ্ঠিত ভোলাহাটে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন!
ইংলিশ প্রিমিয়ার লিগ

প্রতিপক্ষকে একহালি গোল দিয়ে নবযাত্রা ম্যানসিটির

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ৫৯৩ বার পড়া হয়েছে

কোচ পেপ গার্দিওলার অধীনে ইংলিশ প্রিমিয়ার লিগের সপ্তম মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার সিটি। শিরোপা পুনরুদ্ধার করার মিশনে প্রথম ম্যাচে উলভসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আকাশী-নীলরা।

উলভসের মাঠে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণে ছিল ম্যানসিটি। ১৯ মিনিটে বার্নার্দো সিলভার ক্রসে আরলিং হালান্ডের হেড গোলপোস্টের ওপর দিয়ে যায়।
এরপর কিছুটা বিপদ তৈরি করে উলভস। দুইবার ম্যানসিটির জালে বল ফেলে তারা। তবে স্বাগতিকদের কোনো গোলই কার্যকর হয়নি। মুনেতসি ও বেলেগার্দের দুটি গোলই অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

এরপর মাত্র তিন মিনিটের ব্যবধানে ম্যানসিটির জার্সিতে মাত্রই অভিষিক্ত তিজানি রেইনডার্সের জাদুকরী মুহূর্তে খেলা ঘুরে যায়। প্রথমে তার চিপ করা পাসে রিকো লুইস বল বাড়ান হালান্ডকে, যিনি সহজে গোল করেন। কিছুক্ষণের মধ্যেই রেইনডার্স নিজেই গোল করেন দুর্দান্ত নিচু শটে, অস্কার ববের সহায়তায়। এতে ম্যানসিটি এগিয়ে যায় ২-০ গোলে।

বিরতির পর উলভস কিছু সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। বরং ৬০ মিনিটে ট্র্যাফোর্ডের লম্বা পাস থেকে আক্রমণ শুরু করে রেইনডার্স, বল আদান-প্রদানের পর আবারও হালান্ডকে অ্যাসিস্ট দেন। হালান্ড বক্সের বাইরে থেকে নিখুঁত শটে স্কোরলাইন বাড়ান ৩-০ তে। যা নরওয়েজিয়ান ফরোয়ার্ডের দ্বিতীয় গোল।

শেষ দিকে বদলি নামা রায়ান শেরকি মাত্র ৮ মিনিট পরেই দুর্দান্ত দূরপাল্লার শটে চতুর্থ গোল করেন। তাতে বড় জয় নিশ্চিত হয় ম্যানসিটির।

ম্যাচ শেষে গার্দিওলা বলেন, প্রথমার্ধ দারুণ ছিল। দ্বিতীয়ার্ধে আমরা ট্রানজিশনে তাদের পরাস্ত করেছি। তবে ওরা অনেক সময় ভালো খেলেছে। সিজনের শুরুতে এটাই স্বাভাবিক। ফলটা ভালো, তবে এর বেশি কিছু না।
রেইনডার্স তার অভিষেক নিয়ে বলেন, আমি সবসময় হাসিমুখে খেলতে নামি। প্রতিটি মিনিট উপভোগ করি। আমাদের মূল লক্ষ্য প্রিমিয়ার লিগ জয় করা। গত মৌসুমে আমরা সেটা হারিয়েছি। এখন আমি গর্বিত যে বিশ্বের অন্যতম সেরা ক্লাবের হয়ে খেলছি। এই গর্ব ও আনন্দটাই আমি ভক্তদের দেখাতে চাই।

এদিকে ম্যাচ শুরুর আগে ও চলাকালীন সময়ে উলভস তাদের সাবেক স্ট্রাইকার দিয়োগো জোতাকে স্মরণ করে নানা শ্রদ্ধাজ্ঞাপন করে। গত মাসে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

ইংলিশ প্রিমিয়ার লিগ

প্রতিপক্ষকে একহালি গোল দিয়ে নবযাত্রা ম্যানসিটির

আপডেট সময় ১০:৫৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫