সংবাদ শিরোনাম ::
অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস দাদির ভিডিও বার্তা দেখে কাঁদলেন ভিনিসিয়ুস গঙ্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে জসীমউদ্দীন বাবুলের পথচলায় দোয়া ও সমর্থন–জনগণের সেবায় সফলতা কামনা লক্ষ্মীপুরের সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের তালিকা প্রকাশ: শীর্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় শিক্ষক নিয়োগে ভয়ংকর জালিয়াতির অভিযোগ ভোলাহাটে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ শুভ উদ্বোধন অনুষ্ঠিত!  নবাগত শিশুকে স্বাগত জানিয়ে গাছ লাগাতে হবে : প্রধানমন্ত্রী ফরিদপুরে নিখোঁজের তিনদিন পর কাশবন থেকে ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৫ ভোলাহাটে মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে “সখিনা-কলিম” মেধা প্রণোদনা বৃত্তি প্রকল্প বৃত্তি প্রদান অনুষ্ঠিত ভোলাহাটে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন!

রেকর্ড গড়েই নতুন মৌসুম শুরু করলেন সালাহ

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ৭১২ বার পড়া হয়েছে

মৌসুমের প্রথম ‘ম্যাচ ডে’-তে গোল করা যেন অলিখিত নিয়মে পরিণত করেছেন মোহাম্মদ সালাহ। লিভারপুলের হয়ে খেলা ৯ মৌসুমের ৮টিতেই লিগের প্রথম ম্যাচে গোল করেছেন তিনি। একমাত্র ২০২৩-২৪ মৌসুমে চেলসির বিপক্ষে প্রথম লিগ ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছিলেন মিশরের এ তারকা। অবশ্য সে ম্যাচেও গোল করেছিলেন তিনি। কিন্তু ভিএআর-এ সেই গোল বাতিল হয়।
শুক্রবার মৌসুমের উদ্বোধনী ম্যাচে একপর্যায়ে ধারণা করা হচ্ছিল সালাহ এই ম্যাচে হয়তো গোল পাবেন না। কিন্তু নাটকীয় ম্যাচে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দারুণ এক গোল করে লিভারপুলকে ৪-২ ব্যবধানে জয় এনে দেন সালাহ। এই গোলের মাধ্যমে তিনি লিগের প্রথম ম্যাচে গোল করার রেকর্ড আরও সুসংহত করেছেন।

এই গোলের সঙ্গে সালাহ এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে ১০টি গোল করেছেন। গত মৌসুমে এই রেকর্ডে এককভাবে শীর্ষে উঠেছিলেন তিনি। ২০২৪-২৫ মৌসুমে ইপসউইচ টাউনের বিপক্ষে প্রথম ম্যাচে গোল করার পর সালাহর গোলসংখ্যা দাঁড়ায় ৯টি। যা তাকে ৮ গোল করা জেমি ভার্ডি, অ্যালান শিয়ারার, ওয়েইন রুনি ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে ছাড়িয়ে দেয়। এবার সালাহ নিজেকেই যেন ছাড়িয়ে গেলেন।
গোল করার পাশাপাশি গোলের অবদান রাখার দিক থেকেও শীর্ষে আছেন সালাহ। এখন পর্যন্ত প্রথম ম্যাচে তার ১৫ গোলে অবদান রয়েছে। এর মাঝে ১০ গোল নিজে করেছেন, ৫ গোল করিয়েছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ওয়েন রুনি, যিনি ১৩ গোলে (৮ গোল করেছেন ও ৫ গোল করিয়েছেন) অবদান রেখেছেন।

প্রথম ম্যাচে গোল করার রেকর্ডের পাশাপাশি সালাহ এদিন আরও কিছু মাইলফলক ছুঁয়েছেন। অ্যানফিল্ডে এটি ছিল তার ১০৬তম প্রিমিয়ার লিগ গোল। একক ভেন্যুতে গোল করার ক্ষেত্রে সার্জিও অ্যাগুয়েরোর সমান অবস্থানে পৌঁছেছেন সালাহ। অ্যাগুয়েরো ম্যানচেস্টার সিটির হয়ে ১০৬ গোল করেছিলেন। এই তালিকায় এখনো এগিয়ে আছেন থিয়েরি অঁরি। আর্সেনালের হয়ে হাইবুরিতে ১১৪ গোল করেছেন তিনি।
এছাড়া প্রিমিয়ার লিগে গোলে অবদানে রায়ান গিগসের সমান অবস্থানে পৌঁছেছেন সালাহ। তিনি এখন পর্যন্ত ২৮৯ ম্যাচে লিভারপুলের হয়ে ২৭১ গোলে অবদান রেখেছেন, যার মধ্যে ১৮৫টি গোল এবং ৮৬টি অ্যাসিস্ট রয়েছে। গিগসও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২৭১ গোলে অবদান রেখেছিলেন।

তবে সালাহ শিগগিরই রুনিকে ছাড়িয়ে যাবেন বলে মনে হচ্ছে। বর্তমানে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের তালিকায় তিনি যৌথভাবে চার নম্বরে রয়েছেন। সালাহ-এর গোলসংখ্যা ১৮৭টি, যা অ্যান্ডি কোলের সমান। তার ওপরে আছেন কেবল ওয়েইন রুনি (২০৮), হ্যারি কেইন (২১৩) এবং অ্যালেন শিয়ারার (২৬০)।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

রেকর্ড গড়েই নতুন মৌসুম শুরু করলেন সালাহ

আপডেট সময় ০৬:০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫