সংবাদ শিরোনাম ::
অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস দাদির ভিডিও বার্তা দেখে কাঁদলেন ভিনিসিয়ুস গঙ্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে জসীমউদ্দীন বাবুলের পথচলায় দোয়া ও সমর্থন–জনগণের সেবায় সফলতা কামনা লক্ষ্মীপুরের সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের তালিকা প্রকাশ: শীর্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় শিক্ষক নিয়োগে ভয়ংকর জালিয়াতির অভিযোগ ভোলাহাটে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ শুভ উদ্বোধন অনুষ্ঠিত!  নবাগত শিশুকে স্বাগত জানিয়ে গাছ লাগাতে হবে : প্রধানমন্ত্রী ফরিদপুরে নিখোঁজের তিনদিন পর কাশবন থেকে ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৫ ভোলাহাটে মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে “সখিনা-কলিম” মেধা প্রণোদনা বৃত্তি প্রকল্প বৃত্তি প্রদান অনুষ্ঠিত ভোলাহাটে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন!

মেসির চেয়েও বেশি বিক্রি হচ্ছে সন হিউং মিনের জার্সি!

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ৬৩৭ বার পড়া হয়েছে

দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার সন হিউং মিন সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহাম ছেড়ে এলএএফসিতে যোগ দিয়েছেন। আর যোগ দিয়েই যেন বিশ্ব ক্রীড়াঙ্গনে নতুন রেকর্ড গড়েছেন এশিয়ার এই ফুটবল সুপারস্টার।

সনের নতুন ক্লাবের সহসভাপতি ও জেনারেল ম্যানেজার জন থরিংটনের ভাষায়, সনের জার্সি এখন শুধু এমএলএস নয়—পুরো বিশ্বের যে কোনো ক্রীড়াবিদের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, এমনকি লিওনেল মেসিকেও পেছনে ফেলে।

থরিংটন জানিয়েছেন, সনের সাইনিং ঘোষণার পর থেকে রিয়েল-টাইম বিক্রির তথ্য বলছে, তিনি এনবিএ সুপারস্টার লেব্রন জেমস, স্টিফেন কারি এবং ফুটবল আইকন মেসি—সবাইকে ছাড়িয়ে গেছেন। ‘এখন দ্বিতীয় সপ্তাহ চলছে, আর আমরা শুধু এমএলএসের সর্বাধিক বিক্রিত ফুটবল জার্সি নিয়ে কথা বলছি না। এটা বিশ্বের যে কোনো খেলোয়াড়ের মধ্যে সর্বাধিক বিক্রিত জার্সি,’ বলেন থরিংটন।

৯ আগস্ট শিকাগো ফায়ারের বিপক্ষে এমএলএস অভিষেকের পর থেকে সনকে ঘিরে ভক্তদের আগ্রহ আকাশছোঁয়া। সেই উত্তেজনা আরও বাড়াতে আসছে ২৭ আগস্ট—যেদিন লস অ্যাঞ্জেলেস ডজার্সের মাঠে বেসবল ম্যাচের আগে আনুষ্ঠানিক প্রথম বল ছুঁড়বেন তিনি। সেদিন সান দিয়েগো প্যাড্রেসের বিপক্ষে খেলার আগে ডজার্স ও এলএএফসি সমর্থকেরা একসঙ্গে উদযাপন করবেন কোরিয়ান সুপারস্টারের উপস্থিতি।

এমএলএস ক্লাবগুলো সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক তারকাদের মাধ্যমে মার্কিন ক্রীড়াঙ্গনে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে। সনের ডজার্স ইভেন্টে অংশগ্রহণও সেই পরিকল্পনার অংশ—যেখানে ফুটবলপ্রেমীদের সঙ্গে যুক্ত হচ্ছে বেসবলভক্তরাও।

শনিবার নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে মাঠে নামতে পারেন সন হিউং মিন। এখন দেখার বিষয়, মাঠের পারফরম্যান্সের মতো জার্সি বিক্রির রেকর্ডেও তার আধিপত্য কতদিন বজায় থাকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

মেসির চেয়েও বেশি বিক্রি হচ্ছে সন হিউং মিনের জার্সি!

আপডেট সময় ০৩:৩৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫