‘ভিউ বাণিজ্যের জন্য আর কত নিচে নামবেন’, সাংবাদিকদেরকে প্রশ্ন হৃদয়ের

টানা দুটি দ্বিপাক্ষিক সিরিজ খেলার পর বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। তবে এশিয়া কাপ এবং আসন্ন নেদারল্যান্ডস সিরিজকে সামনে রেখে গেল ৬ আগস্ট (বুধবার) থেকে টাইগার ক্রিকেটাররা অনুশীলন ক্যাম্প শুরু করেছে।

প্রথম দিকে সব ক্রিকেটার না থাকলেও ধীরে ধীরে যোগ দিয়েছেন তারা। কেবল বাকি রয়েছেন ব্যাটার তাওহীদ হৃদয়। কিছুদিন আগে ইংল্যান্ডে ছিলেন ডানহাতি এই ব্যাটার। ফেসবুকে জানিয়েছিলেন সে খবরও৷ তবে আজ বৃহস্পতিবার জানালেন মায়ের চিকিৎসার জন্য সিরাজগঞ্জে রয়েছেন তিনি।

এক ফেসবুক পোস্টে হৃদয় বলেন, ‘বাংলাদেশে এসেছি বেশ কয়েকদিন হলো। মায়ের ক‍্যান্সার চিকিৎসার জন‍্য সকাল থেকে মাকে নিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরের একটি হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। এরকম সময় আমি ইংল‍্যান্ড নাকি তুরস্ক সেটা যাচাইয়ের জন‍্য এতো ফোন…।’

‘ভিউ বাণিজ্যর জন‍্য আর কতো নিচে নামবেন আপনারা?? পাবলিক ফিগার হলেও আমিও একজন মানুষ, আমারও পারিবারিক সমস্যা থাকতে পারে। আমিও মানুষিকভাবে সবসময় ঠিক নাও থাকতে পারি। ফোন ধরতে সময় পাচ্ছি না, তাই এখানেই ক্লিয়ার করলাম।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ভিউ বাণিজ্যের জন্য আর কত নিচে নামবেন’, সাংবাদিকদেরকে প্রশ্ন হৃদয়ের

আপডেট সময় ০৬:৪৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫