ঢাকা ১২:১৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনা গণপূর্তে রাশেদ কবীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পিডিবিএফে মাহমুদ হাসানকে ঘিরে অভিযোগের পাহাড় রেলওয়ের উন্নয়ন প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি, হাজার কোটি টাকার ক্ষতির অভিযোগ ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম

মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার ২

কুমিল্লার বুড়িচংয়ে মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় মোবাইল ব্যবসায়ী সায়মন রেজাকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ আগস্ট) সকালে বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, মোবাইল ব্যবসায়ী সায়মন রেজাকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনার পর আত্মগোপনে থাকা প্রধান আসামি মো. সুমনকে মঙ্গলবার (৫ আগস্ট) রাত ১২টার দিকে ঢাকার মীরপুর ভাসানটেক থানা পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে। এর আগে মামলার ২ নম্বর আসামি মো. সাত্তার মিয়াকে (৪৮) সন্ধ্যার দিকে গ্রেপ্তার করা হয়।

ওসি আজিজুল হক বলেন, মসজিদের ভেতরে এমন বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, শনিবার (২ আগস্ট) এশার নামাজের সময় বুড়িচং উপজেলার শংকুচাইল উচ্চ বিদ্যালয় সংলগ্ন মসজিদে নামাজরত অবস্থায় সায়মন রেজা ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তিনি শংকুচাইল বাজারের ‘সায়মন টেলিকম’-এর মালিক। হামলায় তার একটি কিডনি বিকল হয়ে যায়। বর্তমানে তিনি চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাবনা গণপূর্তে রাশেদ কবীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার ২

আপডেট সময় ০১:০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫