পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের ও জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বেলাব উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় রেলি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১ ঘটিকার বেলাব উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠনের উদ্দগ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিলে বেলাব পাইলট মর্ডান হাইস্কুল মাঠে একত্রিত হয়ে এ বিজয় মিছিলটি শুরু করে বেলাব বাজার প্রদক্ষিন করে উপজেলা ভবনের সামনে গিয়ে পথসভায় মধ্যে দিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তারেক রহমানের বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে এতে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার অসংখ্য মানুষ অংশ নেয়। এসময় উক্ত বিজয় মিছিল ও রেলিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল,আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস এম শৈবাল হোসেন, নরসিংদী জেলা বিএনপি সদস্য এস এম শাহজাহান, নরসিংদী জেলা যুবদলের সহ সভাপতি আলহাজ্ব মাসুদ রানা, নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কয়েস মিয়া, সদস্য সচিব জহিরুল ইসলাম সবুজ সহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ
সংবাদ শিরোনাম ::
গন গণঅভ্যুত্থানের বর্ষ পুর্তিতে বেলাবতে বিজয় র্যালি
-
মোঃ এমাদ মিয়া বেলাব উপজেলা প্রতিনিধি - আপডেট সময় ০৭:০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- ৬২৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























