ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুগদা মেডিকেল ঘিরে ডায়াগনস্টিকের ‘সিন্ডিকেট’! রোগী পাঠানোর নেপথ্যে কারা? পাবনা গণপূর্তে রাশেদ কবীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পিডিবিএফে মাহমুদ হাসানকে ঘিরে অভিযোগের পাহাড় রেলওয়ের উন্নয়ন প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি, হাজার কোটি টাকার ক্ষতির অভিযোগ ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

চন্দ্রগঞ্জে জুলাই শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে সারা দেশের ন্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জেও পালন করা হয়েছে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি।

চন্দ্রগঞ্জ থানাধীন ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ধন্যপুর গ্রামের জুলাইযোদ্ধা শহীদ পারভেজ হোসেনের কবরে আজ (৫ আগস্ট) সকালে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানানো হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমান এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাস, ডিএজবি’র মো. শাহজাহান, শহীদ পারভেজ হোসেনের পিতা নুর নবী, ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান, সাবেক ছাত্রনেতা মনির হোসেন রাজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণ।

শহীদ পারভেজ হোসেন ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর রাজধানী ঢাকার মিরপুরে জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন এক সাহসী প্রতিবাদী কণ্ঠ, যার আত্মত্যাগের কথা আজও শ্রদ্ধাভরে স্মরণ করে এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শহীদ পারভেজের ছোট বোন রোকসানা ও ছোট ভাই কবরের পাশে বসে তাকে গভীর ভালোবাসায় স্মরণ করছেন। চোখে জল, মনে শ্রদ্ধা—এই নিঃশব্দ শোক যেন গোটা জাতির কাছে এক নীরব বার্তা ছড়িয়ে দিচ্ছে।

শহীদ পারভেজের পরিবার ও এলাকাবাসী দাবি করেছেন, তাঁর আত্মত্যাগ যেন যথাযথভাবে রাষ্ট্রীয় স্বীকৃতি পায়, এবং এ আন্দোলনের চেতনা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুগদা মেডিকেল ঘিরে ডায়াগনস্টিকের ‘সিন্ডিকেট’! রোগী পাঠানোর নেপথ্যে কারা?

চন্দ্রগঞ্জে জুলাই শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় ০৫:৩০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫