ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসের এক বছর পূর্তিতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে পৃথক দুটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এ মিছিল করে উপজেলা বিএনপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সকাল ১০টায় রাঙ্গাবালী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি বিশাল মিছিল বের করেন। উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলা সদরের বাহেরচর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে বেলা ১১টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা শাখার উদ্যোগে আরেকটি পৃথক গণমিছিল অনুষ্ঠিত হয়। ওই দলটির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে একই সড়ক ঘুরে ফিরে যায়।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটে।
মোঃমাসুদ রানা, রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধি 
























