ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত অধ্যক্ষ পদে পদোন্নতি পাওয়ায় প্রফেসর মো. শাহাদাত হোসেনকে সংবর্ধনা সিএফও তাপস পালের বিরুদ্ধে ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাকাবের এমডি নিয়োগে উঠছে যোগ্যতার প্রশ্ন বদলে গেলেন বিআইডব্লিউটিএর আরিফ উদ্দিন ফেনীতে ১১ দলীয় ঐক্যের মিছিলে ককটেল নিক্ষেপ চট্টগ্রাম গণপূর্ত ই/এম বিভাগ-২-এর প্রকৌশলী মহিবুলকে ঘিরে কোটি কোটি টাকার দুর্নীতির গুরুতর অভিযোগ পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজার মনিরুজ্জামানের বিরুদ্ধে দম্ভ ও হয়রানির অভিযোগ প্রকৌশলী আনিছুর রহমানকে ঘিরে গুরুতর অভিযোগ ৮৮৪ কোটি টাকার রেল প্রকল্পে বড় প্যাকেজ, সীমিত দরদাতায় সিন্ডিকেটের শঙ্কা

ভালুকায় ৪০ লাখ টাকার গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ

ময়মনসিংহের ভালুকায় জমিতে অনধিকার প্রবেশ করে বিভিন্ন সময়ে পর্যায় ক্রমে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের চারশতাধিক গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় গাছের মালিকপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আরবাব গ্রুপের মালিক আরবাব হোসেন, এম এম আজমত হোসেন ও এম এম আদনান হোসেন ভালুকা উপজেলার কালতামারী মৌজায় ওই এলাকার বিভিন্ন লোকের কাছ থেকে ৩৪ টি দলিলে মোট ২১ একর ২৯ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে সীমানা প্রাচীর নির্মাণ করে ভোগদখলে আছেন এবং নামজারি ও সরকারি ভূমি উন্নয়ন কর প্রদান করেছেন।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, গত ২৭ জুলাই রাতে ওই প্রজেক্ট ম্যানেজার মো. আবু সাঈদ ফকির সুহিন জমি তদারকি করতে গেলে দেখতে পান, অভিযুক্ত মো. আবুল হোসেন ফকির, মো. কামরুল ইসলাম ফকির, মো. আবুল হাসান ফকির, মো. জহিরুল ওরফে ফকরুল ইসলাম ফকির, মো. বাহারুল ইসলাম ফকির, মো. আক্কাছ আলী ও মিলন মিয়াসহ আর ও ১০-১২ জন ধারালো অস্ত্র ও ইলেকট্রিক করাত নিয়ে গাছ কাটছেন।
ম্যানেজার বাধা দিতে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধের চেষ্টা করা হয় এবং পরে মারধর করে একটি ঘরে অবরুদ্ধ করা হয়। অভিযুক্তরা এরপর প্রায় ৪০০টি গাছ কেটে লড়িতে করে নিয়ে যায়। এসব গাছের আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে দাবি করেন বাদী।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও প্রজেক্ট ম্যানেজার আবু সাঈদ ফকির সুহিন বলেন, ‘আমি বাধা দিতে গেলে আমাকে অবরুদ্ধ করে তারা গাছগুলো কেটে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে আমি ফোনে জমির মালিকদের জানাই। যারা গাছগুলো কেটে নিয়েছে তারাই জমি বিক্রি করেছে। এখন তারা আবার টাকা পয়সার জন্য এসব করছে। এই জমি নিয়ে বেশ কয়েটি শালিশ দরবার হয়েছে। সবগুলো শালিশ দরবারেই তারা হেরেছে। এখন তারা অন্যায় ভাবে গাছগুলো কেটে নিলো।’
এ বিষয়ে আরবাব গ্রুপের উপ-ব্যাবস্থাপক ফরিদ আহমেদ বলেন, ‘বহুদিন ধরে এই জমি নিয়ে বিবাদীরা আমাদের হয়রানি করে আসছে। এর আগেও একাধিকবার গাছ কেটে নিয়েছে। আগের ঘটনায় থানায় মামলা চলমান রয়েছে। ২০২১ সালের ১৯ মে একটি স্ট্যাম্পে লিখিত অঙ্গিকারনামা দিয়েছিলো যে তারা আমাদের আর কোন হয়রানী বা ক্ষতি করবেনা। তাপরও এবার আবার বড় ধরনের ক্ষতি করে গেলো। বিবাদীরাই আমাদের কাছে জমি বিক্রি করেছেন অথচো তারাই অন্যায় ভাবে আমাদের হয়রানী করছে। আমারা কোথাও সঠিক বিচার পাচ্ছিনা’

এ বিষয়ে বিবাধীরা জানান আমরা আরবাব গ্রুপের কাছে ছয় একর জমি বিক্রি করেছি আমরা আমাদের জায়গা থেকে কাছ কেটেছি মুলত তারা আমাদের জমি জবর দখল করে নেওয়ার চেষ্টা করছে এবং আমাদের নামে বিভিন্ন মিথ্যা মামলা দায়ের করেছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। দ্রুত ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

ভালুকায় ৪০ লাখ টাকার গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ

আপডেট সময় ০৬:১৫:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫