ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত অধ্যক্ষ পদে পদোন্নতি পাওয়ায় প্রফেসর মো. শাহাদাত হোসেনকে সংবর্ধনা সিএফও তাপস পালের বিরুদ্ধে ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাকাবের এমডি নিয়োগে উঠছে যোগ্যতার প্রশ্ন বদলে গেলেন বিআইডব্লিউটিএর আরিফ উদ্দিন ফেনীতে ১১ দলীয় ঐক্যের মিছিলে ককটেল নিক্ষেপ চট্টগ্রাম গণপূর্ত ই/এম বিভাগ-২-এর প্রকৌশলী মহিবুলকে ঘিরে কোটি কোটি টাকার দুর্নীতির গুরুতর অভিযোগ পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজার মনিরুজ্জামানের বিরুদ্ধে দম্ভ ও হয়রানির অভিযোগ প্রকৌশলী আনিছুর রহমানকে ঘিরে গুরুতর অভিযোগ ৮৮৪ কোটি টাকার রেল প্রকল্পে বড় প্যাকেজ, সীমিত দরদাতায় সিন্ডিকেটের শঙ্কা

ছোট ভাইয়ের বউকে কুপিয়ে হত্যা করে থানায় ভাসুরের আত্মসমর্পণ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায় ছোট ভাইয়ের বউকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন ভাসুর রবিউল হাসান আবির (৩৫)।
রোববার (৩ আগস্ট) দুপুরে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে সকালে এই ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম নদী আক্তার (৩০)। তিনি ওই এলাকারই বাসিন্দা এবং রবিউলের ছোট ভাইয়ের স্ত্রী।

ওসি লিয়াকত আলী বলেন, রবিউল হাসান আবির নিজেই থানায় এসে হত্যার দায় স্বীকার করে আত্মসমর্পণ করেন। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও জব্দ করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা জানতে আমরা জিজ্ঞাসাবাদ শুরু করেছি।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় ঘরের ভেতর কথা কাটাকাটির একপর্যায়ে রবিউল চাকু দিয়ে নদীকে এলোপাতাড়ি আঘাত করেন। ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

ছোট ভাইয়ের বউকে কুপিয়ে হত্যা করে থানায় ভাসুরের আত্মসমর্পণ

আপডেট সময় ০৩:৩৫:২২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫