সংবাদ শিরোনাম ::
জাল সনদে ১২ বছর চাকরি, বৈধ সনদের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি বগুড়া পাসপোর্ট অফিসে ডিডি মানিক ও এডি আজিজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রূপগঞ্জে ১% বরাদ্দের কোটি টাকা ‘লুটপাট’: ইউএনও ও প্রকৌশলীর বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ বিআরটিসির গাবতলী ডিপো ম্যানেজার নায়েব আলীর বিরুদ্ধে রাজস্বে ৮ কোটি টাকার ক্ষতির দুর্নীতির অভিযোগ দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত কুমিল্লার নতুন ডিসি গুলশানে ৩শ’ কোটি টাকার সরকারি সম্পত্তি দখলে ভূমিদস্যু চক্রের সিন্ডিকেট ডেসটিনি থেকে ‘অতিথি ডটকম’ জেল থেকে বের হয়ে সাইফুলের আবার প্রতারনা রাজবাড়ীতে রেলগেটের ব্যারিয়ার ভেঙে রেললাইনে ট্রাক, ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক ব্রাজিলকে ছেড়ে কথা বলব না: জাপান কোচ বিআরটিএর ফিটনেস সনদে মোটরযান পরিদর্শক কায়সার আলমের অনিয়ম

নতুন স্ত্রীর সঙ্গে বাজে ব্যবহারসহ বিচিত্র সব উপদেশ পেলেন কাকা

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ৬১৭ বার পড়া হয়েছে

২০১৫ সালে প্রথম স্ত্রী ক্যারোলিন সেলেকোর সঙ্গে ব্রাজিলের ব্যালন ডি’অর ও বিশ্বকাপ জয়ী তারকা রিকার্ডো কাকার বিচ্ছেদ হয়। ২০১৯ সালে নতুন সঙ্গী ক্যারোলিনা বাতিস্তা লেইটের সঙ্গে আঙটি বদলের খবর দেন তিনি। পরবর্তীতে তাকে বিয়ে করেছেন ব্রাজিলের ইতিহাসের অন্যতম সেরা এ খেলোয়াড়।

সম্প্রতি নতুন সঙ্গী ক্যারোলিনার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন কাকা। সেই ছবি পোস্ট করার পর বলা যায় অন্যরকম অভিজ্ঞতার সামনে পড়েছেন তিনি। ভক্তরা তার পোস্টে প্রচুর মন্তব্য করেছেন। যেখানে পুরনো সম্পর্কের পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য রসিকতা করে ভক্তরা বিচিত্র সব পরামর্শ দিয়েছেন।

কাকার সঙ্গে বিচ্ছেদের বিষয়ে ক্যারোলিন সেলেকো বলেছিলেন, ‘কাকা কখনো আমার সঙ্গে প্রত্যারণা করেনি। সে সব সময় আমার খেয়াল রেখেছে। আমার সব প্রয়োজন মিটিয়েছে। দারুণ একটা পরিবার উপহার দিয়েছে। কিন্তু আমি সুখে ছিলাম না। কারণ সে আমার জন্য বেশি পারফেক্ট।’

আর এবার তাই কাকাকে বেশি ভালো না হওয়ার পরামর্শ দিয়েছেন ভক্তরা। তার পোস্টে কিছু ভক্ত লিখেছেন, ‘এবার ভেজা টাওয়েলটা কক্ষে ফেলে রাখবে এবং ইচ্ছে করে বিবাহবার্ষিকী ভুলে যাবে।’ কেউ কেউ তো মাঝে মধ্যে স্ত্রীর সঙ্গে বাজে ব্যবহার করার পরামর্শও দিয়েছেন।

আবার অন্য এক ভক্ত লিখেছেন, ‘এবার ময়লা কাপড় তার আশে পাশে ছড়িয়ে রাখবে। যাতে সেগুলো গুছাতে গুছাতে ছেড়ে যাওয়ার ফুসরত না পায়।’ অন্য একজন লিখেছেন, ‘গাড়ি থেকে নেমে তার জন্য দরজা খুলে দিও না, মাঝে মধ্যে তাকে ক্ষুধার্ত রাখবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাল সনদে ১২ বছর চাকরি, বৈধ সনদের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি

নতুন স্ত্রীর সঙ্গে বাজে ব্যবহারসহ বিচিত্র সব উপদেশ পেলেন কাকা

আপডেট সময় ০৪:৪৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫