সংবাদ শিরোনাম ::
জাল সনদে ১২ বছর চাকরি, বৈধ সনদের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি বগুড়া পাসপোর্ট অফিসে ডিডি মানিক ও এডি আজিজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রূপগঞ্জে ১% বরাদ্দের কোটি টাকা ‘লুটপাট’: ইউএনও ও প্রকৌশলীর বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ বিআরটিসির গাবতলী ডিপো ম্যানেজার নায়েব আলীর বিরুদ্ধে রাজস্বে ৮ কোটি টাকার ক্ষতির দুর্নীতির অভিযোগ দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত কুমিল্লার নতুন ডিসি গুলশানে ৩শ’ কোটি টাকার সরকারি সম্পত্তি দখলে ভূমিদস্যু চক্রের সিন্ডিকেট ডেসটিনি থেকে ‘অতিথি ডটকম’ জেল থেকে বের হয়ে সাইফুলের আবার প্রতারনা রাজবাড়ীতে রেলগেটের ব্যারিয়ার ভেঙে রেললাইনে ট্রাক, ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক ব্রাজিলকে ছেড়ে কথা বলব না: জাপান কোচ বিআরটিএর ফিটনেস সনদে মোটরযান পরিদর্শক কায়সার আলমের অনিয়ম

যে কারণে ক্যারিয়ারের ‘সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ নিলেন সন

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ৬৬৪ বার পড়া হয়েছে

দীর্ঘ এক দশক ধরে টটেনহ্যাম হটস্পারে খেলছেন সন হিউং-মিন। তবে আগামী মৌসুমে স্পার্সদের জার্সিতে আর দেখা যাবে না তাকে। এই গ্রীষ্মেই অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগেই উত্তর লন্ডনের ক্লাবটি ছাড়ার ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ান এ ফরোয়ার্ড।

বায়ার লেভারকুসেন থেকে ২০১৫ সালে টটেনহ্যামে যোগ দেন ৩৩ বছর বয়সী সন। ইংল্যান্ডের ক্লাবটির হয়ে ৪৫৪ ম্যাচ খেলার পথে জিতেছেন ইউরোপা লিগ। ২০১৯ সালে উঠেছিলেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। সিউলে প্রাক-মৌসুম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দল ছাড়ার ঘোষণা দেন স্পার্সদের বর্তমান অধিনায়ক।

সন বলেন, ‘সংবাদ সম্মেলন শুরুর আগে বলতে চাই, এই গ্রীষ্মেই আমি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তে ক্লাবও আমাকে সম্মানের সঙ্গে সহায়তা করছে। ইউরোপিয়ান শিরোপা জয়ের পর মনে হয়েছে, সম্ভাব্য যা জিততে পারতাম, সবই জিতেছি। সামনে কোথায় যোগ দিব সে বিষয়ে এখন পর্যন্ত আমার কাছে এর উত্তর নেই।’

টটেনহ্যামের ইতিহাসেই অন্যতম সেরা একজন সন। ক্লাবটির হয়ে ১৭৩ গোল করা সন গত মে মাসে ইউরোপা লিগ জিতলেও মৌসুমটা তার ভালো কাটেনি। চোটে পড়েছেন কয়েকবার, ফর্মও খুব একটা ভালো ছিল না। ইএসপিএনকে একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব লস অ্যাঞ্জেলস এফসি সনকে সই করাতে আগ্রহী। টটেনহ্যামে তার চুক্তির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত।

সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে আগামীকাল নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ খেলবে টটেনহ্যাম। ক্লাবটির কোচ টমাস ফ্রাঙ্ক জানিয়েছেন, সন এই ম্যাচে অধিনায়কত্ব করবেন ও শুরু থেকেই খেলবেন। ইএসপিএন ও সিএনএন জানিয়েছে, টটেনহ্যামের জার্সিতে এটাই হতে পারে সনের শেষ ম্যাচ। যদিও খুব বেশি দিন দেরি নেই, আগামী ১৩ আগস্ট উয়েফা সুপার কাপে পিএসজির মুখোমুখি হবে টটেনহ্যাম।

সংবাদ সম্মেলনে সন আরো বলেন, ‘আমার ক্যারিয়ারে এটা সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। অসাধারণ সব স্মৃতি। সিদ্ধান্তটি নেওয়া খুব কঠিন ছিল। কিন্তু আমার মনে হয় এটাই সঠিক সময়। আশা করি সবাই আমার সিদ্ধান্তটা বুঝবেন এবং সম্মান করবেন। ২৩ বছর বয়সী এক তরুণ হিসেবে আমি উত্তর লন্ডনে এসেছিলাম। খুব অল্প বয়সী একটা ছেলে যে ইংরেজিতেও কথা বলতে পারত না। এখন পরিণত হিসেবে এই ক্লাব ছেড়ে যেতে পারাটা খুবই গর্বের বিষয়।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাল সনদে ১২ বছর চাকরি, বৈধ সনদের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি

যে কারণে ক্যারিয়ারের ‘সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ নিলেন সন

আপডেট সময় ০৪:৩৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫