সংবাদ শিরোনাম ::
জাল সনদে ১২ বছর চাকরি, বৈধ সনদের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি বগুড়া পাসপোর্ট অফিসে ডিডি মানিক ও এডি আজিজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রূপগঞ্জে ১% বরাদ্দের কোটি টাকা ‘লুটপাট’: ইউএনও ও প্রকৌশলীর বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ বিআরটিসির গাবতলী ডিপো ম্যানেজার নায়েব আলীর বিরুদ্ধে রাজস্বে ৮ কোটি টাকার ক্ষতির দুর্নীতির অভিযোগ দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত কুমিল্লার নতুন ডিসি গুলশানে ৩শ’ কোটি টাকার সরকারি সম্পত্তি দখলে ভূমিদস্যু চক্রের সিন্ডিকেট ডেসটিনি থেকে ‘অতিথি ডটকম’ জেল থেকে বের হয়ে সাইফুলের আবার প্রতারনা রাজবাড়ীতে রেলগেটের ব্যারিয়ার ভেঙে রেললাইনে ট্রাক, ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক ব্রাজিলকে ছেড়ে কথা বলব না: জাপান কোচ বিআরটিএর ফিটনেস সনদে মোটরযান পরিদর্শক কায়সার আলমের অনিয়ম

ক্রিকেট খেলতে ভারত আসছেন মেসি

বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার এবং মহেন্দ্র সিং ধোনি—ভারতের ক্রিকেটের এই তিন তারকাকে একসঙ্গে মাঠে দেখাই ভক্ত-সমর্থকদের জন্য বিশেষ কিছু। এর মধ্যে যদি আবার যোগ হন ফুটবলের মহাতারকা! ভারতের সাবেক ও বর্তমান ক্রিকেট তারকাদের সঙ্গে ক্রিকেট খেলবেন লিওনেল মেসি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনটাই ঘটতে যাচ্ছে। ফুটবল মাঠের জাদুকরকে এবার দেখা যেতে পারে ক্রিকেটের বাইশগজে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, তিন দিনের সফরে ভারতে আসছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত তিনটি শহরে সফর করবেন তিনি।

এই সফরেরই অংশ হিসেবে ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে অংশ নিতে পারেন এক বিশেষ ক্রিকেট ম্যাচে, যেখানে তার প্রতিপক্ষ হতে পারেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মার মতো ভারতীয় ক্রিকেট মহারথীরা।
ভারতের একটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, মেসির সফরের পরিকল্পনা প্রায় চূড়ান্ত। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) এক শীর্ষস্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, ‘মেসি ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন। সম্ভবত তিনি একটি প্রীতি ক্রিকেট ম্যাচেও অংশ নেবেন। পুরো সূচি শিগগিরই প্রকাশিত হবে।’
ফুটবল মাঠের জাদুকরকে এবার দেখা যাবে ক্রিকেট ব্যাট হাতে, যা ভারতীয় ভক্তদের জন্য নিঃসন্দেহে এক অবিস্মরণীয় মুহূর্ত হয়ে উঠবে। ম্যাচটি হতে পারে একটি ৭-এ সাইড ফরম্যাটে, যেখানে দেশটির নামী ক্রিকেটারদের সঙ্গে মাঠ ভাগ করে নিতে দেখা যাবে ফুটবলের ‘গোট’ মেসিকে।

মেসির সফরের আরেক গুরুত্বপূর্ণ গন্তব্য হবে কলকাতা, যেখানে তিনি ইডেন গার্ডেন্সে অংশ নেবেন এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাঁকে সংবর্ধিত করবেন। একইসঙ্গে কলকাতায় শিশুদের জন্য একটি ফুটবল কর্মশালা পরিচালনা করবেন মেসি এবং উদ্বোধন করবেন একটি ফুটবল ক্লিনিক। তার সম্মানে আয়োজিত হবে একটি ৭-এ সাইড ফুটবল টুর্নামেন্ট, যার নাম রাখা হয়েছে “গোট কাপ”।

এটি হবে মেসির ভারতে দ্বিতীয় সফর। এর আগে ২০১১ সালে তিনি ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এসেছিলেন। দীর্ঘ ১৪ বছর পর ফের মেসির পদার্পণ ভারতের মাটিতে।

বর্তমানে ৩৮ বছর বয়সী লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন। তিনি ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হতে পারে তার শেষ বিশ্ব আসর, যা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। এদিকে কেরালার ক্রীড়া মন্ত্রী কিছুদিন আগে দাবি করেছিলেন, অক্টোবর মাসে মেসির রাজ্যে সফর করার কথা রয়েছে। তবে কেরালায় তার যাত্রা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাল সনদে ১২ বছর চাকরি, বৈধ সনদের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি

ক্রিকেট খেলতে ভারত আসছেন মেসি

আপডেট সময় ০৫:৩৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫