ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন নীলফামারী সদরের ইটাখোলায় রাস্তার সংস্কার কাজ বিলম্ব করায় এলাকাবাসীর মানববন্ধন সাবেক রাষ্ট্রপতি আইন অনুযায়ী সব সুবিধা পাবেন : স্বরাষ্ট্রমন্ত্রী কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত অন্তত ২০ শতাধিক উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজৈরে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য উপজেলা নিজ অফিসে প্রথম কার্য দিবস শুরু স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: মেজর হাফিজ উদ্দিনকে ঘিরে তজুমদ্দিনে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল

 মোটরসাইকেলসহ চোর চক্রের ৬ সদস্য আটক

ছয়টি চোরাই মোটরসাইকেলসহ সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

রাজধানীর মগবাজার ও পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মোটরসাইকেল উদ্ধার করে ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো: ১। মোঃ জসিম বেপারী (৪০), ২। মোঃ মোশারফ হোসেন কামাল (৩৮), ৩। মোঃ আনোয়ার হোসেন (২৫), ৪। মোঃ আরিফ (৩৪), ৫। মোঃ আকিব (২৫), ৬। মোঃ রাসেল রানা (২৫)
এ সময় তাদের হেফাজত হতে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ডিবি-লালবাগ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা লালবাগ বিভাগ জানতে পারে যে একটি সংঘবদ্ধ চক্র ঢাকার বিভিন্ন এলাকায় সু-কৌশলে মোটরসাইকেল চুরি করে মজুত রাখে এবং সহযোগীদের মাধ্যমে বিক্রি করে। এমন সংবাদের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার চৌরাস্তায় নিউ মদিনা আবাসিক হোটেলের সামনে অভিযান পরিচালনা করে জসিম, মোশারফ ও আনোয়ারকে, এ সময় তাদের দখল থেকে দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং জিজ্ঞাসাবাদে তারা চক্রের অন্য সদস্যদের অবস্থানের তথ্য প্রদান করে। পরবর্তীতে পল্লবী থানাধীন বাউনিয়াবাঁধে অভিযান পরিচালনা করে একই তারিখ বিকাল আনুমানিক ০৪.০৫ ঘটিকায় হাফেজ আনোয়ারের বাড়ির গ্যারেজ থেকে আরিফ ও আকিবকে গ্রেফতার করা হয় এবং তাদের দখল থেকে আরও তিনটি মোটরসাইকেল উদ্ধার হয়। পরবর্তীতে বিকেল আনুমানিক ০৫.২৫ ঘটিকায় বাউনিয়াবাঁধের কলার আড়তের সামনে রাসেল রানাকে গ্রেফতার করা হয় এবং তার দখল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ডিবি-লালবাগ সূত্রে আরও জানা যায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে মাদারীপুর, মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকায় তাদের সহযোগীদের মাধ্যমে বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পলাতক আসামীদের গ্রেফতার ও আরও চোরাই মোটরসাইকেল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

 মোটরসাইকেলসহ চোর চক্রের ৬ সদস্য আটক

আপডেট সময় ০৮:৪৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫