সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

নিজের অপকর্ম ঢাকতে শ্রমিকদের দিয়ে মানববন্ধন করালেন চিৎলা পাট বীজ খামারের জেডি

মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা পাটবীজ খামারের যুগ্ম পরিচালক (জেডি) মোর্শেদুল ইসলাম নিজের বিরুদ্ধে উঠা দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও শ্রমিক নীতিমালা আইন লঙ্ঘন করে শ্রমিক নিয়োগের অভিযোগ আড়াল করতে এবার খামারের শ্রমিকদের দিয়ে এসএম ফয়েজ নামের এক সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন করানোর অভিযোগ উঠেছে।
সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর চাঞ্চল্য সৃষ্টি হয়। এসব প্রতিবেদনে সরকারি গাছ কাটাসহ নানা অনিয়ম, প্রভাব খাটিয়ে শ্রমিক নিয়োগ, ও বহিরাগত ‘নাজিম বাহিনী’ দ্বারা দখলদারি প্রতিষ্ঠার মতো গুরুতর অভিযোগ উঠে আসে।
এই পরিস্থিতিতে গতকাল সোমবার খামার চত্বরে আয়োজিত এক কথিত “মানববন্ধনে” অংশ নেন হাতেগোনা কিছু শ্রমিক এর মধ্যে বাইরের শ্রমিক রয়েছে বলেও অভিযোগ উঠেছে। আরো অভিযোগ রয়েছে, এই মানববন্ধনে শ্রমিকদের উপস্থিত থাকতে বাধ্য করা হয়েছে এবং কেউ অংশ না নিলে হয়রানির শিকার হতে পারেন- এমন ভয় দেখানো হয়েছে।
চিৎলা পাটবীজ খামারের শ্রমিক ইউনিয়নের একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, “আমাদের বলা হয়েছে যে জেডি সাহেবের সম্মান রক্ষা করতে হবে, না হলে চাকরি নিয়ে সমস্যা হতে পারে।”
স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের অনেকে এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “একজন সরকারি কর্মকর্তা নিজের অনিয়ম ঢাকতে খামারের শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করছেন- এটি অত্যন্ত নিন্দনীয় এবং প্রশাসনের দৃষ্টিগোচর হওয়া উচিত।”
এ বিষয়ে জানতে যুগ্ম পরিচালক মোর্শেদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

নিজের অপকর্ম ঢাকতে শ্রমিকদের দিয়ে মানববন্ধন করালেন চিৎলা পাট বীজ খামারের জেডি

আপডেট সময় ০৯:৫৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫