চিৎলা পাটবীজ খামারের যুগ্ন পরিচালক মোঃ মোশেদুল ইসলামের কাছে তথ্য অধিকার আইনে তথ্য চাওয়ায় ফয়েজ এর বিরুদ্ধে মেহেরপুর কোর্টে ২টা মিথ্যা মামলা, হামলা, ভয়ভীতি প্রদর্শন ও আরো একাধিক মিথ্যা মামলা জীবননাশের হুমকি দেওয়ায় গত ১৭-০৭-২০২৫খ্রিঃ তারিখে সচিব তথ্য কমিশন, সচিব বিএডিসি, গত ১৯-০৭-২০২৫খ্রিঃ তারিখে মেহেরপুর আর্মি ক্যাম্পে সকল তথ্য প্রমাণ সহ ফয়েজ লিখিত অভিযোগ করেছে। লিখিত অভিযোগে যেভাবে উল্লেখ করা হয়েছে সেই অভিযোগটি তুলে ধরা হলো- তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী ই-মেইলে বিএডিসির চিৎলা পাটবীজ খামারের যুগ্ন পরিচালক বরাবর কিছু সুনির্দিষ্ট তথ্য চেয়ে গত ২৬-১০-২০২৪, ০৩-১১-২০২৪, ৩১-১২-২০২৪ ও ১২-০৭-২০২৫ খ্রিঃ তারিখে আবেদন করেছি। ঐ আবেদনের প্রেক্ষিতে আজ পর্যন্ত কোনো তথ্য না দিয়ে খামারের জেডি আমার সাথে সমযথা করার জন্য বারবার চেষ্টা করেছিলেন। আমি সমযথা না করাই আমাকে চাপ দিয়ে সমযথা করার জন্য মেহেরপুর জেলার স্থানীয় রাজনীতিবীদদের দিয়ে আমার আবেদনটি প্রত্যহার করার চেষ্টা করেছিলেন। ১. গত ১৬-০২-২০২৫ খ্রিঃ তারিখে অত্র খামারের মোঃ আঃ সালাম নামের একজন শ্রমিককে দিয়ে গাংনী থানায় একটা মিথ্যা অভিযোগ করিয়েছেন। ঐ মামলার এজাহারে সত্যতা না পাওয়ায় গাংনী থানা মামলাটির এজাহার আজও এফআইআর করেনি। থানায় মামলা করতে ব্যর্থ হয়ে, ২. মোঃ আঃ সালাম ও মোঃ ইয়ামিন কে দিয়ে মোবাইলে জীবননাশের হুমকি দিয়েছিলেন। হুমকি দেওয়ার পর গত ১৮-০২-২০২৫ খ্রিঃ তারিখে মেহেরপুর সদর থানায় আমি একটি জিডি করি জিডি নাম্বার ৯৬৯। ৩. গত ০৯-০৭-২০২৫ খ্রিঃ তারিখে মোঃ আঃ সালাম কে দিয়ে আবারও ৫০ হাজার টাকা চাঁদা চাওয়ার মিথ্যা কাল্পনিক অভিযোগ করিয়েছেন মেহেরপুর আর্মি ক্যাম্পে। ৪. মেহেরপুরের মিলন বাহিনীকে দিয়ে হামলা করানোর জন্য মিলন বাহিনীর ৩ সদস্যকে আমার মেহেরপুরের ভাড়া বাসায় পাঠিয়ে ছিলেন। জেডি তথ্য না দিয়ে আমাকে জেডি তথ্য দিয়েছেন ও আমিও তথ্য বুঝিয়া পেয়েছি এমন মিথ্যা কাগজপত্র জেডি তৈরি করেছে। ৫. মেহেরপুরের পাভেল বাহিনীর সদস্য মোঃ সোহাগের নেত্বীতে আমার মেহেরপুরের ভাড়া বাসায় হামলা করার চেষ্টা করলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এই বিষয়ে গত ১৮-০৬-২০২৫ খ্রিঃ তারিখে মেহেরপুর সদর থানায় আমি আবারও একটি জিডি করি জিডি নাম্বার ৮৫৫। ৬. খামারের যুগ্ন পরিচালক এর অনুগত “বার্তা মেহেরপুর” ও “বির্বতন বাংলা” নামের ২ টা ফেসবুক পেজে ও ইউটিউবের সাংবাদিকদের কে দিয়ে জেডি খামারে ডেকে নিয়ে যেয়ে খামারে কর্মরত অত্যন্ত বিশ্বস্ত অনুগত শ্রমিক মোহাম্মদ আলী, হামিদুল ইসলাম বকুল, আঃ সালাম, মোঃ আলাম, জব্বার আলী ও শফিকুল ইসলাম কাদা কে দিয়ে মোবাইলে চাঁদা চাওয়ার দাবি করার মিথ্যা কাল্পনিক বক্তব্য দিয়েছিলেন আর সেই বক্তব্য “বার্তা মেহেরপুর” ও “বির্বতন বাংলা” নামের ২ টা ফেসবুক পেজে ও ইউটিউবে আমার নামে মিথ্যা অপপ্রচার চালিয়ে আমাকে সামাজিক ভাবে হেউ প্রতিপূর্ণ করেছে। ৭. খামারের গেস্ট হাউজের রাঁধুনি শ্রমিক মোঃ শফিকুল ইসলাম কাদা কে দিয়ে গত ২৪-০৬-২০২৫ খ্রিঃ তারিখে আমার বিরুদ্ধে মোকাম বিজ্ঞ মেহেরপুর আমলী আদালত,গাংনী, মেহেরপুর কোর্টে সিআর ৪৫৪-২০২৫ মিথ্যা মামলা করিয়েছেন। ৮. জেডির এক নাম্বার বিশ্বস্ত শ্রমিক মোঃ নাজিম উদ্দীন কে দিয়ে গত ১৭-০৭-২০২৫ খ্রিঃ তারিখে আবারো আমার বিরুদ্ধে মোকাম বিজ্ঞ মেহেরপুর আমলী আদালত,গাংনী, মেহেরপুর কোর্টে সিআর ৫৩৭/২০২৫ মিথ্যা মামলা করিয়েছেন। মামলাটি বর্তমানে গাংনী থানা তদন্ত করছে। চিৎলা পাটবীজ খামারের যুগ্ন পরিচালক ও খামারের নাজিম বাহিনীর সদস্যরা ফয়েজের বিরুদ্ধে মেহেরপুর কোর্টে ও প্রতিটা থানায় আরো মিথ্যা মামলা করার হুমকি দিচ্ছেন। এমতবস্থায় তদন্ত পূর্বক বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। অভিযোগের অনুলিপি দিয়েছেন মামনীয় প্রধান উপদেষ্টা, মামনীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মামনীয় তথ্য উপদেষ্টা, সচিব, কৃষি মন্ত্রণালয়, জেলা প্রশাসক, পুলিশ সুপার। অভিযোগ দেওয়ার পর ফয়েজ বলেন যে, ঢাকার সোহাগ কে যেভাবে পরিকল্পিত ভাবে হত্য করেছে ঠিক একই ভাবে চিৎলা পাটবীজ খামারের যুগ্ন পরিচালক আমাকে হত্য করতে পারে। ফয়েজ আরো বলেন যে, আমাকে হত্য করলেও আমার চাহিত সকল তথ্য আমার সন্তানরা ঐ তথ্য নিয়েই ছাড়বে ইনশা-আল্লাহ
সংবাদ শিরোনাম ::
চিৎলা পাটবীজ খামারের জেডির বিরুদ্ধে সচিব তথ্য কমিশন ও সচিব বিএডিসি বরাবর অভিযোগ
-
নিজস্ব প্রতিবেদক : - আপডেট সময় ০৮:৫৫:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- ৬৩৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























