সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে রেলগেটের ব্যারিয়ার ভেঙে রেললাইনে ট্রাক, ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক ব্রাজিলকে ছেড়ে কথা বলব না: জাপান কোচ বিআরটিএর ফিটনেস সনদে মোটরযান পরিদর্শক কায়সার আলমের অনিয়ম প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন আনচেলত্তি দেশীয় ফলের আয়োজনে প্রাণবন্ত বেরোবি সাংবাদিক সমিতি অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল

সিরিজ খেলতে বাংলাদেশে এলেন পাকিস্তানের ক্রিকেটাররা

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ (বুধবার) সকালে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম বহর। অধিনায়ক সালমান আলি আগাসহ বেশ কয়েকজন ক্রিকেটার ইতোমধ্যে ঢাকায় পা রেখেছেন। দলের বাকি সদস্যরা বিকেলে এসে পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২০ জুলাই।

এর আগে মঙ্গলবার দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে সালমান আগা বলেন, ‘বাংলাদেশ যেকোনো কন্ডিশনেই ভালো দল। নিজেদের কন্ডিশনে তো আরও ভালো, রেকর্ড ঘাটলে দেখবেন দুনিয়ার অনেক ভালো দলকেও হারিয়েছে। নিজেদের কন্ডিশনে আমাদের অনেক টাফ টাইম দিতে সক্ষম তারা। ফলে আমাদের এসব ব্যাপারে ধারণা আছে এবং সেভাবেই নিজেদের প্রস্তুত করেছি।’

এ ছাড়া নিজের অধিনায়কত্ব এবং চ্যালেঞ্জ প্রসঙ্গে পাকিস্তানি অধিনায়ক জানান, ‘আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। এরকম রোলার কোস্টারের মধ্য দিয়েই যেতে হবে। আমার কাছে মনে হয়, যেভাবে চলছে সেভাবেই মানিয়ে নিয়ে চলতে হবে। জীবনের মত করেই। জীবন যেভাবে চলছে, ক্যারিয়ার যেভাবে আগাচ্ছে সেভাবেই কৌশল করে সামনে এগিয়ে যেতে হবে। এসব ব্যাপারে আমি অতিরিক্ত ভাবছি না। আগেও এভাবেই চলেছে।’
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার এক প্রতিবেদনে জানায়– অধিনায়ক সালমান আলি আগাসহ পাকিস্তানের প্রথম বহরে সাইম সাইয়ুব, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, খুশদিল শাহসহ বেশ কয়েকজন কোচিং স্টাফ করাচি–দুবাই হয়ে প্রথম বহরে এসেছেন। বুধবার সকালে দলের বাকি ক্রিকেটাররা রওনা করবেন।

আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান তিনটি টি-টোয়েন্টিতে মোকাবিলা করবে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। এর আগে বাংলাদেশ দল গত মাসে পাকিস্তানে তিন ম্যাচের আরেকটি টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে। যেখানে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয় লিটন-শান্ত-মিরাজরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে রেলগেটের ব্যারিয়ার ভেঙে রেললাইনে ট্রাক, ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক

সিরিজ খেলতে বাংলাদেশে এলেন পাকিস্তানের ক্রিকেটাররা

আপডেট সময় ১২:০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫