সংবাদ শিরোনাম ::
ডেসটিনি থেকে ‘অতিথি ডটকম’ জেলা থেকে বের হয়ে সাইফুলের আবার প্রতারনা রাজবাড়ীতে রেলগেটের ব্যারিয়ার ভেঙে রেললাইনে ট্রাক, ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক ব্রাজিলকে ছেড়ে কথা বলব না: জাপান কোচ বিআরটিএর ফিটনেস সনদে মোটরযান পরিদর্শক কায়সার আলমের অনিয়ম প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন আনচেলত্তি দেশীয় ফলের আয়োজনে প্রাণবন্ত বেরোবি সাংবাদিক সমিতি অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন

একইদিনে নতুন দুই খেলোয়াড় কিনল বার্সেলোনা-রিয়াল

অবশেষে রিয়াল মাদ্রিদের অপেক্ষাটা ফুরোল। জাবি আলোনসো লস ব্লাঙ্কোসদের কোচ হওয়ার আগে থেকেই তারা বেনফিকার লেফটব্যাক আলভারো কারেরাসকে দলে নেওয়ার প্রক্রিয়ায় নেমেছিল। রক্ষণে নিজেদের দুর্বলতা কাটাতে কারেরাসের সঙ্গে ৬ বছরের চুক্তি সেরেছে রিয়াল। একইদিন (সোমবার) বার্সেলোনা অনেকটা নীরবেই সুইডিশ উইঙ্গার রুনি বার্দগিকে চার বছরের জন্য দলে নিয়েছে।
এক বিবৃতিতে কুয়েতে জন্ম নেওয়া বার্দগির সঙ্গে ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি সম্পন্ন করার কথা জানিয়েছে কাতালান ক্লাবটি। ১৯ বছর বয়সী এই স্ট্রাইকার এতদিন ডেনমার্কের এফসি কোপেনহেগেন ক্লাবের হয়ে খেলেছেন। সেখানেই গতি, ফুটবল দক্ষতা ও স্কোরিংয়ের সামর্থ্য দিয়ে নজর কাড়েন বার্সেলোনার। এমনকি তাকে ইউরোপের সবচেয়ে সম্ভাবনাময় তরুণ ফুটবলারদের একজনও ভাবা হচ্ছে।

এদিকে, ২২ বছর বয়সী স্প্যানিশ লেফটব্যাক কারেরাস একসময় (তিন বছর) রিয়ালের বয়সভিত্তিক দলে ছিলেন। সেখান থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের বয়সভিত্তিক দল ও গ্রানাদা ঘুরে দুই মৌসুম ধরে খেলেছেন পর্তুগিজ ক্লাব বেনফিকায়। তাকে ছয় বছরের জন্য দলে নিলেও ট্রান্সফার ফি নিয়ে কিছু জানায়নি রিয়াল। এ নিয়ে জাবি আলোনসো দায়িত্ব নেওয়ার পর কেবল ডিফেন্সেই নতুন করে তিনজনকে দলে যুক্ত করলেন। এর আগে সেন্টারব্যাক পজিশনে ডিন হুইজসেন ও লিভারপুলের তারকা রাইটব্যাক ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ডকে নেয় স্প্যানিশ জায়ান্টরা।
সাম্প্রতিক সময়ে ইনজুরিতে পড়া ফারলাঁ মেন্দির ফিটনেস আর ফ্রান গার্সিয়ার গড়পড়তা পারফরম্যান্সে আস্থা রাখতে পারছেন না আলোনসো। তাই তো কারেরাসের দিকে অতিমাত্রায় ঝুঁকেছিল রিয়াল। এর আগে এই লেফটব্যাক মাদ্রিদের ইয়ংস্টার রাউল অ্যাসেন্সিও’র সঙ্গে রিয়াল একাডেমিতে খেলেছেন। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে চার বছর কাটিয়ে যোগ দেন বেনফিকায়। সেখানে পর্তুগাল প্রিমেইরা লিগে ৩২ ও চ্যাম্পিয়ন্স লিগে খেলেছেন ১০ ম্যাচ। এ ছাড়া স্পেনের অনূর্ধ্ব-২১ দলের হয়ে ২০২৪-২৫ মৌসুমে নজরকাড়া পারফরম্যান্স ছিল কারেরাসের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেসটিনি থেকে ‘অতিথি ডটকম’ জেলা থেকে বের হয়ে সাইফুলের আবার প্রতারনা

একইদিনে নতুন দুই খেলোয়াড় কিনল বার্সেলোনা-রিয়াল

আপডেট সময় ১০:৫১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫