সংবাদ শিরোনাম ::
ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ ফ্যাসিস্ট হাসিনার দোসর বিএডিসি’র প্রকল্প পরিচালক মুজিবরের দুনীতিতে তছনছ প্রকল্পের কর্যক্রম ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক চোখ-মুখ ফুলে যাওয়ায় ভক্তদের উদ্বেগ, অসুস্থ সালমান খান? বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কালুখালীর শিকজান বাজারে জুয়া ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত গজারিয়া সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারী জাকিরের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জেলা প্রশাসকের বক্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ নওগাঁয় মানব পাচার প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের

জামালপুরে শিক্ষক শিক্ষার্থী ভিডিও ভাইরালে তদন্ত কমিটি গঠন

জামালপুরে শিক্ষক শিক্ষার্থী জনতার হাতে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর হযরত শাহ জামাল (রঃ) স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ।

প্রত্যক্ষ ও কলেজ এবং স্থানীয় সুত্রে জানা গেছে, জামালপুর শহরের পাথালিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে নূরে আলম সিদ্দিক @ লেবু ২০০৪ সালে হয়রত শাহ জামাল র: স্কুল এন্ড কলেজে সহকারী শিক্ষক (কৃষি) হিসেবে যোগদান করেন । যোগদানের পর থেকেই তিনি বিভিন্ন অপকর্মে জড়িয়ে যান। এদিকে নারী ঘঠিত আরেকটি ঝামেলায় প্রায় ১০ বছর বরখাস্ত ছিলেন ৷ পরবর্তীতে মামলা ও স্থানীয় রাজনৈতিক তদবীরে আবারো চাকুরি শুরু করেন। গত ২ জুলাই বুধবার রাতে হাট চন্দ্রা এলাকায় স্থানীয়রা সহকারী শিক্ষক নুরে আলম সিদ্দিক @ লেবু ও সরকারি আশেক মাহমুদ কলেজের প্রথম বর্ষের ১৭ বছর বয়সী শিক্ষার্থীকে আটক করে স্থানীয়রা । ২ তারিখ থেকেই এমনই এক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সারা জেলা জুড়ে চলছিল আলোচনা-সমালোচনা। এতে বিব্রতকর অবস্থায় পড়েছেন স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। বর্তমানে শিক্ষার্থীদের নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে অভিভাবকদের। সঠিক তদন্তের মাধ্যমে তাকে দ্রুত বহিষ্কার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন স্থানীয়রা।

হযরত শাহ জামাল (রঃ) স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক নুরুল আলম সিদ্দিকী @ লেবুকে কল দিলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কথা হলে হযরত শাহ জামাল (রঃ) স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ মুঠোফোনে জানান, ভিডিও ভাইরাল হওয়ায় আমাদের নজরে এসেছে। পরবর্তীতে কলেজের প্রধান সহকারী গোলাম মোস্তফাকে আহব্বায়ক ও গনিত বিভাগের সহকারী শিক্ষক মোবারক হোসেন, সহকারী শিক্ষক আঞ্জুমান আরাকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে সহকারী শিক্ষক নুরুল আলম সিদ্দিকী @ লেবুর কাছে লিখিত জবাব চাওয়া হয়েছে তিনি কোন জবাব এখনো দেয়নি। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ

জামালপুরে শিক্ষক শিক্ষার্থী ভিডিও ভাইরালে তদন্ত কমিটি গঠন

আপডেট সময় ০২:১৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫