সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

সন্ত্রাসী-চাঁদাবাজদের ঠাঁই বিএনপিতে হবে না : দুলু

অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই বিএনপিতে হবে না। একটি দল বিএনপিকে চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

শনিবার (১২ জুলাই) নাটোরে রক্তাক্ত জুলাই-আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থান ও শহীদদের স্মরণে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

দুলু বলেন, আগামী পার্লামেন্ট নির্বাচনের আগে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা চালানো হচ্ছে। কোনো মাস্তান, চাঁদাবাজ-সন্ত্রাসীর বিএনপিতে ঠাঁই হবে না। রক্তে রাঙানো এই মাস আমাদের সংগ্রামের প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারের পথে সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে শহীদদের ত্যাগ জাতিকে অনুপ্রেরণা দেয়।

জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলুর সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, ও যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন ও সাইফুল ইসলাম আফতাব প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর প্রমুখ। নেতারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, শ্রমিকদের অধিকার ও দেশে চলমান দমনপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

শ্রমিক সমাবেশে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাদের আত্মত্যাগের মহিমা স্মরণ করে গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

সন্ত্রাসী-চাঁদাবাজদের ঠাঁই বিএনপিতে হবে না : দুলু

আপডেট সময় ০৫:৪৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫