চিৎলা পাট বীজ খামার পরিচালনাকারী নাজিম বাহিনীর ৬ সদস্য সাংবাদিক এস এম ফয়েজ এর
বিরুদ্ধে “মেহেরপুর বার্তা” ফেসবুক পেজে মিথ্যা অভিযোগ তুলেছেন। চিৎলা পাট বীজ খামারের জেডি মোঃ
মোর্শেদুল ইসলাম ও জিএম দেবদাস সাহা দূর্নীতি, অনিয়মের বিরুদ্ধে ও চিৎলা পাট বীজ খামার পরিচালনাকারী নাজিম বাহিনীর সদস্যদের বিরুদ্ধে দৈনিক আমাদের মাতৃভ’মি পত্রিকায় ৩ পর্বের সংবাদ প্রকাশ হওয়ায় দৈনিক আমাদের মাতৃভ’মির পত্রিকার সাংবাদিক ও সম্পাদক কে ম্যানেজ করার চেষ্টায় ব্যর্থ হওয়ায় অত্র খামারের নাজিম বাহিনীর ৬ সদস্য সাংবাদিক এস এম ফয়েজ এর বিরুদ্ধে “মেহেরপুর বার্তা” ফেসবুক পেজে মিথ্যা অভিযোগ তুলেছে। জানা গেছে, দৈনিক আমাদের মাতৃভ’মি পত্রিকায় ৩ পর্বের সংবাদ প্রকাশ হওয়ার পর বিএডিসি এর চেয়্যারম্যান সরজমিনে তদন্ত করার জন্য একটি তদন্ত টিম গঠন করেছেন বিষয়টি চিৎলা পাট বীজ খামারের জেডি মোঃ মোর্শেদুল ইসলাম ও জিএম দেবদাস সাহা জানতে পেরে অত্র খামারের শ্রমিকদের দিয়ে সাংবাদিক এস এম ফয়েজ এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে। এর মধ্যে যারা এস এম ফয়েজ কে মোবাইল ফোনে হুমকি দিয়েছিলো। হুমকিদাতাদের মধ্যে হলো মোঃ আঃ সালাম ও সালাম এর ভাই মোঃ আলাম, পিতা: নফর আলী, মোঃ জাব্বার, পিতা: মৃত ফয়েজদ্দীন, মোঃ আলী ও মোঃ আলীর ছেলে মোঃ বকুল আলী এই ৫ জনের বাসা বাঁশবাড়ীয়া সহ মোঃ শফিকুল ইসলাম কাদা, গ্রাম: জুগিন্দা। এই বিষয়ে হুমকি দেওয়ার পরে মোঃ আঃ সালাম ও মোঃ ইয়ামিন এর বিরুদ্ধে গত ১৮/০২/২০২৫ খ্রিঃ তারিখে মেহেরপুর সদর থানায় এস এম ফয়েজ জিডি করেন জিডি নাম্বার:৯৬৯। এই খামারের কর্মকর্তা ও নাজিম বাহিনীর এই সদস্যরা ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে এস এম ফয়েজ এর মেহেরপুরের কলেজ মোড়ের ভাড়া করা বাসায় প্রথম মেহেরপুরের মিলন বাহিনীকে দিয়ে হামলা করার চেষ্টা করেন। ঐ বাহিনীর সদস্যরা এস এম ফয়েজ এর কাছে মূল বিষয়টা জানতে পেরে তারা হামলা না করে চলে যান। গত ১৮/০৬/২০২৫ খ্রিঃ তারিখে আবারও পাভেল বাহিনীর সদস্যদের দিয়ে এস এম ফয়েজ এর মেহেরপুরের ভাড়া বাসায় হামলা করার জন্য পাঠায়। পাঠানোর পরে ধাঁওয়া পাল্টা ধাঁওয়া হয়, ঐদিন বিকেল বেলা মেহেরপুর সদর থানায় আবারও এস এম ফয়েজ জিডি করেন জিডি নাম্বার:৮৫৫। এর পরেও ফয়েজ কে ও দৈনিক আমাদের মাতৃভ’মি পত্রিকা কে ম্যানেজ করতে না পারায় “মেহেরপুর বার্তা” ফেসবুক পেজে মিথ্যা অভিযোগ তুলিয়েছেন চিৎলা পাট বীজ খামারের জেডি মোঃ মোর্শেদুল ইসলাম ও জিএম দেবদাস সাহা নাজিম বাহিনীর ৬ সদস্যকে দিয়ে।
সংবাদ শিরোনাম ::
নাজিম বাহিনীকে দিয়ে সাংবাদিক ফয়েজ এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ
-
বিশেষ প্রতিনিধি: - আপডেট সময় ১১:৩৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
- ৯১৮ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























