সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারাতের মধ্য দিয়ে এনসিপির শুরু ‘জুলাই পদযাত্রা’

জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারাতের পর রংপুর পদযাত্রা কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
জুলাই গণঅভ্যুত্থান এর বর্ষপূর্তি উপলক্ষে দেশ গড়তে জুলাই পদযাত্রা শীর্ষক মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার সাড়ে ১০ টায় রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন দলটির নেতাকর্মীরা।

এ সময় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের জন্য কেবল একটি আন্দোলনের দিন নয়, এটি আমাদের আত্মত্যাগ, প্রত্যয় ও স্বপ্নের প্রতীক। দেখতে দেখতে এক বছর পার হয়ে গেছে এই সময়ের মধ্যে এসেছে কিছু অর্জন, কিছু চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, ৩ জুলাই জাতীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা করবে এনসিপি। সেখানে আহত ও শহীদ পরিবারগুলোকেও সম্মান জানানো হবে। এ ছাড়া ১৬ জুলাই পালিত হবে বৈষম্যবিরোধী শহীদ দিবস।

এ সময় আরও উপস্থিত ছিলেন, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনসহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা।

পরে তারা গাইবান্ধার সাদুল্লাপুরের পথে যাত্রা করেন। সেখানে দলটির পথসভা ও পদযাত্রা করার কথা রয়েছে বলে জানান রংপুর মহানগরীর প্রধান সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনা।

তিনি আরও বলেন, গাইবান্ধার কর্মসূচি শেষে এনসিপি নেতাকর্মীরা বিকালে ফের রংপুরে ফিরবেন। তখন রংপুর শহরের পার্ক মোড় এলাকায় শহীদ আবু সাঈদের গুলিবিদ্ধ স্থান পরিদর্শন, শাপলা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর হয়ে টাউন হল শহীদ মিনারে পথসভা অনুষ্ঠিত হয়।
দিনের কর্মসূচির শেষাংশে ডিসি মোড়, মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে চেকপোস্টে এসে পদযাত্রা কার্যক্রম শেষ হয়।

পরে রাতে কাউনিয়া উপজেলায় জনসংযোগ ও পথসভায় অংশ নেবে এনসিপি নেতারা। সেজন্য সন্ধ্যা ৭টায় কাউনিয়া বাসস্ট্যান্ডে পথসভা কর্মসূচি রেখেছে দলটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারাতের মধ্য দিয়ে এনসিপির শুরু ‘জুলাই পদযাত্রা’

আপডেট সময় ০৭:৫৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫