সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা
চট্রগ্রাম গণপূতের্র রহমতগঞ্জ সার্কেলে টেন্ডারবিহীন প্রকল্পের ছড়াছড়ি

নির্বাহী প্রকৌশলী জহির রায়হানের বিরুদ্ধে ঠিকাদারদের মানববন্ধনে শাস্তি ও অপসারণ দাবী

সরকারি নীতিমালার তোয়াক্কা না করে একের পর এক প্রকল্প বাস্তবায়নের অভিযোগ উঠেছে চট্টগ্রামের রহমতগঞ্জ গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী জহির রায়হানের বিরুদ্ধে। এ ছাড়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দলগত ঠিকাদারদের সিন্ডিকেটকে পৃষ্ঠপোষকতা করা এবং সাধারণ ঠিকাদারদের কাজ না দেওয়ায় তার বিরুদ্ধে মানববন্ধন করেছেন একদল ঠিকাদার।
এক গোপন নথিতে দেখা গেছে, প্রকল্প অনুমোদনের আগে স্টিমেট এমাউন্ট ও কাজের কোড লিখে রেখেছেন তিনি যা সরাসরি পাবলিক প্রকিউরমেন্ট রুলস ২০০৮-এর লঙ্ঘন। উক্ত বিধিতে উল্লেখ আছে যে, যদি টেন্ডার আহ্বানের আগেই প্রকল্পের আর্থিক বিবরণী চূড়ান্ত করা হয় তবে তা হবে ৩২ ও ৬২ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। ১১: টেন্ডার ছাড়া কোনো কাজ নিষিদ্ধ ৩২: স্টিমেট বা কোড ফাঁস শাস্তিযোগ্য অপরাধ ৬২: প্রতিটি প্রকল্পের ওপেন টেন্ডার বাধ্যতামূলক।
একাধিক ঠিকাদার দাবি করেছেন, নিয়মবহির্ভূতভাবে কাজ বিতরণ করা হচ্ছে কিন্তু ভয়ে তারা প্রকাশ্যে কিছু বলতে পারছেন না। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার জানান, প্রকৌশলী জহির রায়হান নিজেই ঠিকাদার ঠিক করেন। আমরা অনেকেই বারবার আবেদন করেও কাজ পাই না।
এই প্রকৌশলীর অপসারণ ও তার অনিয়ম দুর্নীতির তদন্ত চেয়ে গত ১১ মে ২০২৫ রহমতগঞ্জ গণপূর্ত ভবনের সামনে মানববন্ধন করেন সাধারণ ঠিকাদাররা। তাঁদের অভিযোগ, নিয়ম ভাঙা, স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনে যুক্ত প্রকৌশলী জহির রায়হান। এই খবর গণমাধ্যমে প্রচারিত হলেও তাঁর বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি গণপূর্ত মন্ত্রণালয়। প্রশ্ন উঠেছে উচ্চ পর্যায়ের এই নীরবতা কি প্রশাসনিক উদাসীনতা, নাকি প্রভাবশালীদের ছত্রছায়া? অনিয়ম,দুর্নীতির সাক্ষ্য প্রমাণ থাকার পরও যদি জবাবদিহিতার ব্যবস্থা না করা হয় তবে শুধু গণপূর্ত নয়, আস্থা হারাবে অন্তর্বতীকালীন সরকার।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম রহমতগঞ্জ গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী জহির রায়হান বলেন, কাজ দিতে না পারলে ঠিকাদাররা এ ধরনের অভিযোগ তুলে থাকেন। তবে তাদের সাথে বিষয়টি মিমাংশা হয়েগেছে। প্রধান প্রকৌশলী মো: শামীম আখতারের বক্তব্য চেয়ে তার সেল ফোনে ক্ষুদে বার্তা পাঠালেও তিনি কোন মতামত দেন নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

চট্রগ্রাম গণপূতের্র রহমতগঞ্জ সার্কেলে টেন্ডারবিহীন প্রকল্পের ছড়াছড়ি

নির্বাহী প্রকৌশলী জহির রায়হানের বিরুদ্ধে ঠিকাদারদের মানববন্ধনে শাস্তি ও অপসারণ দাবী

আপডেট সময় ০৫:৫০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫