সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

চট্টগ্রাম মহানগর বিএনপির ৩১ ওয়ার্ডে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

চট্টগ্রাম মহানগর বিএনপির ৩১টি ওয়ার্ডে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটিগুলো প্রকাশ করা হয়।

মহানগর বিএনপি নেতারা জানান, পর্যায়ক্রমে অন্য ওয়ার্ডগুলোতে শিগগিরই কমিটি দেওয়া হবে। এ ছাড়া ঘোষিত আহ্বায়ক কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে ইউনিট ও ওয়ার্ড পর্যায়ে সম্মেলন সম্পন্ন করতে বলা হয়েছে।

পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন হওয়া ওয়ার্ডগুলো হচ্ছে– ২নং জালালাবাদ ওয়ার্ড, ৩নং পাঁচলাইশ ওয়ার্ড, ৪নং উত্তর চান্দগাঁও ওয়ার্ড, ৫নং মোহরা ওয়ার্ড, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড, ৮নং শুলকবহর ওয়ার্ড, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড, ১৪নং লালখানবাজার ওয়ার্ড, ১৫নং বাগমনিরাম ওয়ার্ড, ১৬নং চকবাজার ওয়ার্ড, ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড, ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড, ২০নং দেওয়ানবাজার ওয়ার্ড, ২২নং এনায়েত বাজার ওয়ার্ড, ২৩নং উত্তর পাঠানটুলি ওয়ার্ড, ২৬নং ষোলশহর ওয়ার্ড, ২৭নং আগ্রাবাদ ওয়ার্ড, ২৯নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড, ৩০নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড, ৩১নং আলকরণ ওয়ার্ড, ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড, ৩৩নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ড, ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড, ৩৬নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড, ৪০নং উত্তর পতেঙ্গা ওয়ার্ড, ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড, ৪২নং সাংগঠনিক ওয়ার্ড, ৪৩নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড, ৪৪নং সাংগঠনিক ওয়ার্ড ও ৪৫নং দক্ষিণ চান্দগাঁও ওয়ার্ড।
নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, আগে চট্টগ্রাম মহানগরে ৪১টি ওয়ার্ড ও ২টি সাংগঠনিক ওয়ার্ডসহ মোট ৪৩টি ওয়ার্ড ছিল। এবার আরও ৫টি সাংগঠনিক ওয়ার্ড যুক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৮টিতে। এর মধ্যে ৩১টির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। বাকি ওয়ার্ডগুলোর কমিটিও গঠনের প্রক্রিয়ায় রয়েছে।

তিনি বলেন, যারা দলে অভিজ্ঞ, অতীত আন্দোলনে সক্রিয়, সাংগঠনিকভাবে দক্ষ এবং তৃণমূলে জনপ্রিয়-তাদের মূল্যায়নের ভিত্তিতেই এ কমিটিগুলো করা হয়েছে। দলের দুঃসময়ে যারা পাশে ছিলেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ৩ ডিসেম্বর মহানগরের সাংগঠনিক ১৫টি থানা ও ৪৩টি ওয়ার্ড কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

চট্টগ্রাম মহানগর বিএনপির ৩১ ওয়ার্ডে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

আপডেট সময় ০১:৪১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫