ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে ফের উত্তাল চট্টগ্রাম শিক্ষার্থীদের বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ডাকসু

গজারিয়া উপজেলার ঘুষখোর দুর্নীতিবাজ এসি ল্যান্ডের শাস্তির দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার এসিল্যান্ড মামুন শরীফের ঘুষ-দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী শাহিন মিয়া ও স্থানীয় জনগণ। বিতর্কিত এসি ল্যান্ড মামুন শরীফের ঘুষের টাকা ব্যাংকে জমা নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে সরকারি বিভিন্ন দপ্তরে তোলপাড় শুরু হয়।
সহকারী কমিশনার (ভূমি) মামুন শরীফের ঘুষ , দুর্নীতি , ব্যাংক লেনদেনের মাধ্যমে ঘুষ গ্রহণ করার অডিও প্রতিবেদকের হাতে জমা রয়েছে। তবে সরকারি এ কর্মকর্তার অবৈধ কর্মকাণ্ডের জন্য নতুন করে আলোচনা সমালোচনার জন্ম দিয়ে গোটা উপজেলাকে সমালোচিত করেছেন। অচিরেই তাঁর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হবে।
জানা গেছে গতকাল এ দুর্নীতিবাজ কর্মকর্তা নিজের অপকর্ম ধামাচাপা দিতে বিপুল অর্থ খরচ করে গজারিয়া উপজেলা চত্বরে আওয়ামী সরকারের কিছু দোসর ও গজারিয়ায় আওয়ামীলীগের পূনর্বাসনকারী কতিপয় বিএনপি’র দালাল নেতা দিয়ে মানববন্ধন করিয়ে নিজের সাফাই গেয়ে আত্মরক্ষার চেষ্টা করছেন। ভুক্তভোগীদের দাবি অনিয়ম, দুর্নীতি, ঘুষ কেলেঙ্কারিসহ নানা অনিয়মের তথ্য প্রমাণসহ একাধিক গণমাধ্যমে মামুন শরীফের অপকর্মের ফিরিস্তি প্রকাশ পাওয়ার পরও তিনি রয়েছে বহাল তবিয়তে।
তাঁর ঘুষ কেলেঙ্কারির বিষয়ে ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার ও ভূমি মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করেছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।
একটি অনুসন্ধান সূত্র বলছে, মামুন শরীফ গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করার পর গজারিয়ার বিভিন্ন নদী থেকে অবৈধ বালু উত্তোলন, অবৈধ গ্যাস দিয়ে চলা বিভিন্ন ফ্যাক্টরি, ভূমিদস্যুসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত লোকজনের যোগসাজশ করে মোটা অংকের ঘুষের মাধ্যমে ওইসব অবৈধ কাজ করার সুযোগ করে দিতেন। বিনিময়ে এসিল্যান্ড মামুন শরীফ অবৈধ বালু উত্তোলনকারী, অবৈধ গ্যাস দিয়ে বিভিন্ন ফ্যাক্টরি চালানো দুর্বৃত্ত ও বিভিন্ন অপকর্মের সাথে জড়িত লোকজনের কাছ থেকে ব্যাংক একাউন্ট এবং সরাসরি প্রতিদিন লাখ লাখ টাকা ঘুষ নিতেন।
এ অবৈধ কাজের তথ্য প্রমাণের নথি গণমাধ্যমের হাতে আসলে এসিল্যান্ডের ঘুষ-দুর্নীতির নানা অনিয়মের প্রতিবেদন প্রকাশ হলে এসিল্যান্ড তেলে বেগুনে জ্বলে ওঠেন।
নিজেকে অপকর্ম আড়াল করতে বিএনপি নামধারী কিছু হাইব্রিড নেতাদের টাকা দিয়ে একটি দায়সারা মানববন্ধন করিয়েছেন মামুন শরীফ।
এদিকে একাধিক সূত্র বলছে , মামুন শরীফ তার ঘুষ-দুর্নীতি ও নানা অবৈধ কর্মকাণ্ড ধামাচাপা দিতে বিভিন্ন মহলের দ্বারে দ্বারে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এ দৌড়ঝাঁপের অংশ হিসেবে গজারিয়া থানার বিএনপির তথাকথিত একাধিক নেতার সাথে রোববার রাতে মিটিং করে তাকে রক্ষার জন্য মোটা অংকের টাকা দিয়ে এই মানববন্ধন করার কথা জানিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো।
একটি বিশ্বস্ত সূত্রে আরো জানা গেছে, বিএনপি’র যেসব নেতার মাধ্যমে এসিল্যান্ড তার বিরুদ্ধে উঠে আসা অভিযোগের পক্ষে সাফাই গাইতে মানববন্ধন করান, সেই বিতর্কিত বিএনপি নেতাদের বিরুদ্ধে রয়েছে সন্ত্রাসী, চাঁদাবাজি, অবৈধ কর্মকাণ্ড, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের পূর্ণবাসন এবং মামলা বাণিজ্যসহ অসংখ্য অভিযোগ।এ অবৈধ বালু মহলগুলোর প্রত্যেক ব্যক্তির নিকট থেকে গত ৭ মাসে নিয়েছেন প্রায় সাড়ে তিন কোটি টাকা ।এ টাকা সরাসরি আবার কখনও ব্যাংকের মাধ্যমে। ব্যাংকের মাধ্যমে ঘুষ লেনদেনের ব্যাংক রশিদ গণমাধ্যমের হাতে রয়েছে।
অনুসন্ধান বলছে , মামুন শরীফ গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সাইদুর রহমান গংদের মালিকানাধীন নির্মাণাধীন বহুতল ভবনের কাজ বন্ধ করে দিয়ে ভবন মালিকদের কাছ থেকে ৫০ লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আদালতের আদেশ অমান্য করে ওই ভবনের কাজ বন্ধ করে দেন বিভিন্ন অজুহাত দেখিয়ে। এরপর সার্ভেয়ার কামালের মাধ্যমে অফিসে ডেকে নিয়ে ৫০ লাখ টাকা ঘুষ দাবি করছেন।মামুন শরীফের পক্ষে মানববন্ধন করা গজারিয়া থানা বিএনপি’র প্রথম সারির “বালু দরবেশ” সহ একাধিক নেতার বিরুদ্ধে শুশীল সমাজসহ গজারিয়া স্থানীয় জনগণ। তাঁরা আরও জানান , জুলাই-আগস্ট বিপ্লবের মাধ্যমে আওয়ামীলীগ সরকারের পতনের পর বিএনপির ওই সকল নেতারা গজারিয়া এলাকায় প্রবেশ করে শুরু করেন সন্ত্রাসী, চাঁদাবাজি, দখল, অবৈধ তেল , চোরাচালানি, মাদক ব্যবসা, অবৈধ বালু উত্তোলন, মামলা বাণিজ্যসহ নানা অপকর্ম।
বিশ্বস্ত সূত্রে আরো জানা গেছে, জুলাই-আগস্ট বিপ্লবের পর গজারিয়া এলাকার আওয়ামী লীগ দোসরদের মামলা থেকে রক্ষা করে এলাকায় যাহাতে তাদের পূর্ণবাসন করা যায় এবং তাদের ব্যবসা-বাণিজ্য কুক্ষিগত করা যায় এ লক্ষ্যে গজারিয়া উপজেলার সাম্প্রতিক সময় বালু দরবেশ উপাধি পাওয়া জনৈক বিএনপি নেতা এবং হঠাৎ আঙুল ফুলে কলাগাছ বনে যাওয়া আরেক বিএনপি নেতা আওয়ামীলীগ সরকারের আমলে আওয়ামী দোসরদের সাথে ব্যবসা-বাণিজ্য করে প্রায় কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
জুলাই-আগস্ট বিপ্লবের পরে এবং অনেক আওয়ামীলীগ নেতাকে ওই অর্থের বিনিময়ে বিএনপির এই দুই নেতা আওয়ামী দোসরদের রক্ষা করার জন্য এই অর্থ গ্রহণ করেন বলে একাধিক সূত্রে জানা গেছে।
এসব বিষয় জানতে চাওয়া হলে আমাদের মাতৃভূমি কে বলেন, আপনারা খোঁজ নিয়ে দেখেন গজারিয়া যোগদান করে বিভিন্ন সময় অভিযান চালিয়ে সাফল্য অর্জন করেছি। এজন্য একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ব্যাংক লেনদেনের বিষয়টি অস্বীকার করে বলেছেন আমি এটি অবগত না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি

গজারিয়া উপজেলার ঘুষখোর দুর্নীতিবাজ এসি ল্যান্ডের শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৭:৩২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫