সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

পশ্চিমবঙ্গে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে রহড়া থানা-পুলিশ। গ্রেফতাকৃতরা হলেন- মজনু গাজী, মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলী ও মোহাম্মদ মেহেদী হাসান ওরফে মিলন। ৫ দিন আগে তাদেরকে গ্রেফতার করা হয়। রোববার (১৮ মে) তাদের তিনজনকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়।

এদিকে, রোববার তাদের ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানোর সময় চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। জানা যায়, তারা তিনজনই বাংলাদেশের সাবেক ক্ষমতাসীন ও সম্প্রতি রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের সক্রিয় কর্মী। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ৮ আগস্ট তারা সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন।
পরবর্তী সময়ে পুলিশের হাত থেকে গ্রেফতারি এড়াতে রাজ্যটির ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীন রহড়া থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় আত্মগোপন করে। যদিও শেষ রক্ষা হয়নি তাদের।

৫২ বছর বয়সী মজনুর বাড়ি খুলনার দৌলতপুর এলাকায়, ৪০ বছর বয়সী কমল শেখের বাড়ি খুলনার বেতকাশি এলাকায়। আর মেহেদী হাসানের বাড়ির ঠিকানা জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, তিন বাংলাদেশি নাগরিকের আত্মগোপন করে থাকার খবর পেয়েই অভিযানে নামে রহড়া থানার পুলিশ। গোয়েন্দাদের থেকে পাওয়া ওই তিন বাংলাদেশির ছবিসহ ওই তথ্য আসে পুলিশের কাছে। সেই তথ্য অনুযায়ী রহড়ার বিভিন্ন এলাকাসহ নিউটাউনে চালানো গোপন অভিযান থেকে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।

রহড়া থেকে প্রথমে গ্রেফতার করা হয় মজনু গাজী ও মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলীকে। তাদের উভয়কে জিজ্ঞাসাবাদ করার পর কলকাতার নিউ টাউন ঘুনি লস্কর পাড়া এলাকা থেকে মোহাম্মদ মেহেদী হাসান ওরফে মিলনকে গ্রেফতার করা হয়। তাদের সবার বিরুদ্ধেই ১৪ ফরেনারস আইনে মামলা দায়ের করা হয়।

এদিন পুলিশের গাড়ির ভিতর থেকে স্থানীয় গণমাধ্যমের এক প্রশ্নের উত্তরে মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলী বলেন, সরকার পতনের পর, আমি গত ৮ আগস্ট বাংলাদেশ থেকে ভারতে চলে আসি। আমি সেখানে ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব ছিলাম। দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকায় প্রাণের ভয়ে এখানে এসে বাড়ি ভাড়া নিয়ে থাকা শুরু করি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

পশ্চিমবঙ্গে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

আপডেট সময় ০৯:১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫