সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

যে ভোটের জন্য এত রক্তপাত সে ভোট আজও পেলাম না -রিজভী

সংস্কার একটি প্রবাহমান প্রক্রিয়া উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কখন আপনার সংস্কার শেষ হবে, কখন নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটা জনগণ জানতে চাই।
শনিবার (১৭ মে) বিকেলে নরসিংদী মনোহরদী উপজেলার হাতিরদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, যে ভোটের জন্য এত রক্তপাত, যে ভোটের জন্য নেতাকর্মীদের এত ক্রসফায়ারে হত্যা, অনেক নেতাকর্মী অদৃশ্য হয়েছে কিন্তু সে ভোট আজও পেলাম না। জনগণের পছন্দ অনুযায়ী ভোট হবে, তারা তাদের প্রতিনিধি বেছে নেবে কিন্তু সে ক্ষমতা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। সে ক্ষমতা জনগণের হাতে এখনো ফিরিয়ে দেওয়া হয়নি, নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন?

প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, আপনি কবে সংস্কার শেষ করবেন, কী সংস্কার করবেন? এই যে সংস্কারের কথা বলছেন, কমিশন করেছেন, রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য হবে, সেটা কবে? আপনি তো সেই কথা বলছেন না! কখন আপনি সংস্কার সম্পন্ন করবেন, আর কখন আপনার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, এটা তো আজকে জনগণ জানতে চায়।
বর্তমানে শেয়ার বাজারের নাজুক অবস্থা উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে, কোরবানির আগে মসলার বাজারও চড়া। যে ভোটের জন্য রক্তদান, সেই ভোট এখনো জনগণ পায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

যে ভোটের জন্য এত রক্তপাত সে ভোট আজও পেলাম না -রিজভী

আপডেট সময় ১১:০৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫