সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

নির্বাচনের রোডম্যাপ দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিন -প্রিন্স

দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, প্রয়োজনে তারেক রহমানের ডাকে জনগণকে ঢাকায় যেতে হবে। গণতন্ত্র ফিরিয়ে এনে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে।
রোববার (১১ মে) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাঘাইতলা উচ্চ বিদ্যালয়ে ভুবনকুড়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমরান সালেহ প্রিন্স।

প্রিন্স বলেন, সুপরিকল্পিতভাবে নির্বাচনকে শুধু বিলম্বিতই নয়, অনিশ্চিত করতে নানামুখী অপপ্রয়াস চালানো হচ্ছে। একটির পর একটি অবাস্তব, অপ্রয়োজনীয়, অযৌক্তিক, জনসম্পৃক্তহীন বিষয় নিয়ে সরকার ও রাজনৈতিক অঙ্গনকে ব্যতিব্যস্ত রেখে মূল লক্ষ্য আড়াল করার চেষ্টা হচ্ছে।

ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কার্যক্রম নিষিদ্ধ ও আইন সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, বিগত ৫ আগস্টের পর থেকে বিএনপি বহুবার মৌখিকভাবে এবং ১০ ফেব্রুয়ারি লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে আওয়ামী লীগের বিচার শুরুর তাগিদ দিয়েছিল। বিএনপির প্রস্তাব আমলে নিলে সরকারকে বিব্রত হতে হতো না।
হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীরের সঞ্চালনায় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী বক্তব্য রাখেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

নির্বাচনের রোডম্যাপ দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিন -প্রিন্স

আপডেট সময় ০৯:০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫