ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত মিঠাপুকুরে নোংরা চত্বর থেকে রাজস্বের হাট: উন্নয়ন, নাকি বিতর্ক? ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার এডভোকেট মিজানুর রহমান অন্তরের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা বারে মানববন্ধন ছাত্রদলের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে থমথমে বেরোবি, নিরাপত্তা জোরদার

মেসির হাতে বাংলাদেশের পতাকা!

বাংলাদেশে লিওনেল মেসির ভক্তসমর্থক নেহায়েত কম নয়। ঢাকায় তো বটেই, বাংলাদেশের বিভিন্ন অংশে তার খেলা দেখতে রাত জাগেন অনেক ভক্তই। বিশ্বকাপে এই নিশাচর সমর্থকদের সংখ্যা কেবল বেড়েছেই। 

তবে তাই বলে আর্জেন্টাইন মহাতারকা বাংলাদেশের জার্সি হাতে তুলে নেবেন? এমনটাই দেখা গেছে সম্প্রতি। আর্জেন্টাইন পেশাদার ফুটবল লিগের ইংরেজি টুইটারে একটা ছবি পোস্ট করা হয়েছে, সেখানে দেখা গেছে মেসির হাতে বাংলাদেশের লাল-সবুজ পতাকা!

ক্যাপশনে অবশ্য খুব বেশি কিছু বলা হয়নি। ফিস্ট বাম্পের ইমোজির সঙ্গে মেসি আর বাংলাদেশের নাম জুড়ে দিয়ে বুঝানো হয়েছে, মেসির পাশেই আছে বাংলাদেশ।

মূলত বাংলাদেশে আর্জেন্টিনার বিশাল ভক্তগোষ্ঠীকে সম্মান জানাতেই আর্জেন্টাইন ফুটবল লিগের ইংরেজি অ্যাকাউন্ট থেকে করা হয়েছে এই পোস্ট। সেই টুইট আবার আর্জেন্টিনার পেশাদার ফুটবল লিগের মূল অ্যাকাউন্ট থেকেও রিটুইট করা হয়েছে।

এমনটা অবশ্য এবারই প্রথম করেনি এই অ্যাকাউন্ট। মেক্সিকোর বিপক্ষে জয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয় অঞ্চলে পতাকা মিছিল বের করেন আর্জেন্টিনা সমর্থকরা। সেই ক্লিপও প্রকাশ করা হয়েছে সেই অ্যাকাউন্টে। সেই একই দিন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জয়ের আনন্দের মুহূর্তটিও শেয়ার করেছিল সেই অ্যাকাউন্ট।

বিশ্বকাপ শুরুর আগে শরীয়তপুরে আর্জেন্টাইন সমর্থকদের পতাকা র‍্যালি অনুষ্ঠিত হয়েছিল। সেই অ্যাকাউন্টে দেখা গেছে সেই ক্লিপও।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

মেসির হাতে বাংলাদেশের পতাকা!

আপডেট সময় ১০:৫৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২